সরকারি হাসপাতালে আর বাইরে থেকে ওষুধ কিনতে হবে না, ব্যবস্থা করবে কর্তৃপক্ষই-নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর

প্রতীকী ছবি— বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে বাইরে থেকে ওষুধ বা চিকিৎসা সামগ্রিক কিনতে আর হবে না। কোন ওষুধও হাসপাতালে মজুদ না থাকলে তা কেনার দায়িত্ব হবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের। রোগী ও তাঁর পরিবারের হাতে বাইরে থেকে ওষুধ কেনার প্রেসক্রিপশন দেওয়া যাবে না।এমন নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। ২১শে নভেম্বর মেডিকেল […]

Continue Reading

বিকশিত ভারত গড়তে প্রযুক্তি ও উদ্ভাবনে জোর, আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীতে স্টার্ট-আপের প্রসারে প্রধানমন্ত্রীর আহ্বান

নিতাই মালাকার🙁খড়গপুর),বাংলার চাণক্য নিউজ ডেস্ক;-  আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি তথা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে প্রযুক্তি, উদ্ভাবন, স্টার্ট-আপ এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রসার এবং গবেষণাকে সাধারণ মানুষের জীবনের সমস্যার সমাধানে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক […]

Continue Reading

গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সম্প্রসারণে স্থায়ী পুনর্বাসন পেলেন ৩০০ মৎস্যজীবী পরিবার

রমেশ রায়(গঙ্গাসাগর)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  আগামী ২০২৭ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের এবং ঐতিহ্যবাহী কুম্ভমেলার আদলে গড়ে তোলার এক বৃহৎ কর্মযজ্ঞ শুরু করেছে রাজ্য প্রশাসন। নতুন সরকারের আমলে এটিই প্রথম গঙ্গাসাগর মেলা হতে চলেছে, আর সেই কারণেই আয়োজন ও পরিকাঠামোর ক্ষেত্রে বিন্দুমাত্র খামতি রাখতে চাইছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতি বছর দেশ-বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ […]

Continue Reading

কমিউনিটি পুলিশিংয়ের অনন্য নজির, হোমের আবাসিক রুমার বিয়ে দিল উস্তি থানা

শুভেন্দু ঘোষ (উস্তি)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  কাজের চাপে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে পুলিশের কড়া ভূমিকা। কিন্তু মানবিক মুখও যে কতটা উজ্জ্বল হতে পারে, তার এক অনন্য নজির গড়ল ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানা। ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কাকে উপেক্ষা করে শুক্রবার সকালে দেউলার একটি আবাসিক হোমে চার হাত এক হল রুমা ও শান্তনুর। রুমার অভিভাবকের […]

Continue Reading

ভারত-ভুটান বন্ধুত্বের বন্ধন আরও মজবুত করতে এনসিসির উদ্যোগ, ২১০০ কিমি সাইকেল অভিযান

নিতাই মালাকার(কোলকাতা)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  ভারত ও ভুটানের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে একাধিক কর্মসূচি গ্রহণ করল ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি)। দুই দেশের যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সাংস্কৃতিক আদানপ্রদান এবং সহযোগিতা বাড়াতে সাইকেল অভিযান ও যুব বিনিময় শিবিরের আয়োজন করা হয়েছে। ১২ ডিসেম্বর ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ইন্দো-ভুটান এনসিসি-গ্যালসুং সাইক্লিং […]

Continue Reading

বিশ্ব শৌচালয় দিবস পালিত হল ফলতায়

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আজ ১৯ শে নভেম্বর  ২০২৬  বিশ্ব শৌচাগার দিবস। আর এই  দিনটিকে কেন্দ্র করে  প্রতিবছরের ন্যায় এবারও রাজ্যের বিভিন্ন জায়গায় নানা সচেতনতামূলক  কর্মসূচি আয়োজন করা হয়। তবে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার মহকুমার ফলতা ব্লকের  ফতেপুর তটিনি  বিদ্যালয় সংলগ্ন মাঠে । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]

Continue Reading

গভীর রাতে শামিমের বাড়িতে হানা দিল CID ও পুলিশ ! দীর্ঘক্ষণ ডাকাডাকিতেও মিলল না সাড়া,খোঁজ নেই বিধায়কের

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গভীর রাতে তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে পৌঁছে গেল সিআইডি ও পুলিশ। সূত্রের খবর বুধবার গভীর রাতে। ডায়মন্ড হারবার হিংসে বেরিয়া এলাকার মগরাহাট পশ্চিমের। বিধায়ক শামিম আহমেদের বাড়ির কাছে পৌঁছে যান তদন্তকারীরা। যদিও সেখানে বিধায়কের দেখা পাওয়া যায়নি। দীর্ঘক্ষণ ধরে পুলিশ ডাকাডাকি করলেও  কেউ দরজা খোলেনি বলে সুত্রের খবর।গভীর রাতে পরপর পুলিশের […]

Continue Reading

বিমা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে গতি, এক বছরে কলকাতা কেন্দ্রে নিষ্পত্তি ২২.৯৩% বৃদ্ধি

নিতাই মালাকার(কোলকাতা), বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-   বিমাগ্রহীতাদের অভিযোগ দ্রুত ও সহজে নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেল বিমা লোকপাল, কোলকাতা কেন্দ্রে। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত চলতি অর্থবর্ষে কোলকাতা কেন্দ্রে মোট ৩,৬০৪টি অভিযোগ জমা পড়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩,২৩৯। অর্থাৎ অভিযোগ গ্রহণের হার বেড়েছে ১১.২৬ শতাংশ। অন্যদিকে, অভিযোগ নিষ্পত্তির হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি […]

Continue Reading

জোকা থেকে ডায়মণ্ডহারবার পরে বাড়িয়ে সাগর পর্যন্ত চার লেনে রাস্তার দাবি দেবাংশু পান্ডা সহ ৪বিধায়কের,ডিপিআর তৈরি করতে বললেন গড়কড়ি

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিত্য যানজট। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আর দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এলেন দক্ষিণ ২৪ পরগনার ৪ বিধায়ক। প্রথমে জোকা থেকে ডায়মন্ড হারবার পরে তা সাগর,বকখালি পর্যন্ত ২ লেনের ডায়মন্ড হারবার রোড চওড়া সম্প্রসারণের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি। সোমবার […]

Continue Reading

উপকূলীয় নিরাপত্তা জোরদারে ১৮-১৯ নভেম্বর ‘সি ভিজিল-২৬’, মহড়ায় সামিল নৌবাহিনী-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য সংস্থা

CAPTION –  ( ইন্ডিয়ান নেভি শুরু করতে চলেছে ৫মপ্যান ইন্ডিয়া কোস্টাল ডিফেন্স এক্সারসাইজ ‘ সি ভিসিল ২০২৬’ পশ্চিমবঙ্গে। তারই ঘোষণা ও সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের নেভেল অফিসার অজয় যাদব। সোমবার আইএনএস নেতাজি সুভাষ দপ্তরে। ) নিতাই মালাকার.(কোলকাতা),  বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গ-সহ দেশের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় নৌবাহিনীর […]

Continue Reading