
তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোর রাতের দিকে আচমকাই রাস্তার পাশে মজুত খড়ের গাদায় আগুন লেগে ভষ্মীভূত প্রায় ৪৮-৫০কাউন্ট খড়। ঘটনাটি ঘটেছে,দক্ষিণ২৪পরগণার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর ব্লকের মণ্ডল পাড়া পকমিল এলাকায়।ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসে দমকলর ১টি ইঞ্জিন।প্রায় ঘন্টা২য়েকে চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড়ের গাদায় বিধ্বংসী আগুন লাগে ভোর রাতের দিকে। সকাল পর্যন্ত আগুন লেভাতে গ্রামবাসীরা এবং প্রশাসনিক ব্যক্তিরা হিমশিম খেয়ে যান।পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে, আরওজানা গেছে, স্থানীয় কয়েক চাষী পকমিল এলাকায় রাস্তার ধারে খড় মজুদ করে রেখেছিল। হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে রায়দিঘি থানাতে খবর দেয়। পরে রায়দিঘি থানার পুলিশের কাছ থেকে আগুন লাগার বিষয়টি জানতে পারে দমকল। দ্রুত ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুন লাগার ফলে রায়দিঘী রুটে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত। আগুনে সমস্ত খড় পুড়ে ছাই হয়ে যায়। মাথায় হাত পড়ে খড়ের গাদার প্রান্তিক ব্যবসায়ীর। এবিষয় ক্ষতিগ্রস্ত খড় গাদার মালিক সুব্রত হালদার বলেন,ভোর রাতে বাইরে বেড়িয়ে আগুন দেখতে পাই ।রাস্তার পাশে খড়ের গাদা ছিল।দুজনের গাদা মিলে মোট প্রায় ৪৮কাউন্ট খড় ছিল।তা সব পুড়ে ছাই।ক্ষতির পরিমান প্রায় ২৫হাজার টাকা।ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ADVT


ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
