
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডাকাতির ছক কষা ছিল,গোপন সূত্রে খবর পেয়েই একেবারে হাতেনাতে দুইজন দুস্কৃতিকে পাকড়াও করল কুলতলি থানার পুলিশ। ধৃতরা হলেন,আমজেদ মোল্লা, হোসেন লস্কর। জানা গেছে এদের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারইপুর পুলিশ জেলার কুলতলি ব্লকের জজেরহাট এলাকায়।
জানা গেছে,মঙ্গলবার রাতে কুলতলি থানার পুলিশের কাছে একদল দুস্কৃতিদের একসঙ্গে জড়ো হওয়ার গোপন খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী কয়েলের মোড় সংলগ্ন প্রিতি ভাটার কাছে হানা দেয়। সেখানে জড়ো হয়েছিল ৬-৭ জনের একটি দুষ্কৃতী দল। পুলিশকে দেখেই দুষ্কৃতি দলটি পালানোর চেষ্টা করে ।বেশ কয়েকজন পালাতে পারলেও দুজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শার্টার বন্দুক, দুরাউন্ড কার্তুজ এবং লোহার রড। ধৃতদের গতকাল বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়।তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই এলাকায় ডাকাতির ছক করেছিল।ধৃতদের হেপাজতে নিয়ে টানা জেরা করে ওই দলটির সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলাচ্ছেন অভিজ্ঞ তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
