সুন্দরবনের কৈখালীর মাতলা নদীতে ডলফিনের নাচ দেখে মুগ্ধ পর্যটকরা !

ভ্রমণ রাজ্য

তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভ্রমণ প্রিয় বাঙালী ছুটি থাকলে পরিবার পরিজন নিয়ে বেড়িয়ে পড়েন কাছাকাছি ভ্রমণস্থলে।আর সে ভ্রমণ যদি হয় কোলকাতার কাছাকাছি সুন্দরবনে তাহলে আর কথাই নেই।ভাগ্য সহায় থাকলে দেখামেলে বাঘ আবার কখনও কুমির আর নদীর জলে ডলফিনের দর্শণ।তবে বাঘ,কুমির না দেখতে পেলেও এবার বিরল ডলফিনের নাচ দেখে মুগ্ধ হলেন একদল পর্যটক।

  দক্ষিণ  পরগনা কৈখালী কোস্টাল থানা অন্তর্গত কৈখালী মাতলা নদীতে দেখা মিলল বিশাল আকারে ডলফিন। এই ডলফিন টিকে দেখতে পেলেন সুন্দরবনে ঘুরতে আসা   পর্যটকরা। বিস্তীর্ণ জলরাশির মধ্যে হঠাৎ পর্যটকদের চোখে পড়ে বিশাল আকৃতি এই ডলফিনটি। তবে সুন্দরবনে বেড়াতে এসে বাঘের দেখা না পেলেও ডলফিনের জলকেলি নাচ দেখে সমস্ত দুঃখ এক নিমেশে উধাও।

 জানা গেছে, কোলকাতা থেকে এক পর্যটক দল সুন্দরবনে ১দিনের ট্যুরে বেড়িয়ে, ক্যানিংয়ের ঝড়খালি হয়ে মাতলানদী ধরে যন্ত্রচালিত নৌকায় কৈখালির দিকে আসছিলেন। সে সময়  মঙ্গলবার ১০/০২/২০২৬  আনুমানিক বেলা বারোটার নাগাদ ওই পর্যটক দলের সদস্য হঠাৎ দেখতে পান প্রায় ৬-৭ফুটের একটি ডলফিন নদীবক্ষে কখনও লাফিয়ে উঠছে,আবার সাঁতার কাটছে।এ অপূর্ব দৃশ্য ক্যামেরা বন্দী করেন বেশ কয়েকজন পর্যটক।

   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *