
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দুই কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে বাংলায় চালু হলো প্রথম এসি লোকাল। পূর্ব ভারতের প্রথম এসি লোকাল হিসেবে যাত্রা শুরু হল শিয়ালদহ- রানাঘাটের মধ্যে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার, বিজেপি সংসদ শমিক ভট্টাচার্য, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এছাড়াও শিয়ালদহের ডিআরএম রাজিব সাক্সেনা প্রমূখ ।এদিন তাঁরা সবুজ পতাকা নাড়িয়েএই এসি লোকাল ট্রেনের সূচনা করেন।আজ এই অনুষ্ঠান দেখতে শিয়ালদহ স্টেশনে প্রচুর মানুষে ভীড় ছিল।এসি লোকাল ট্রেনটি ফুল দিয়ে সাজানো হয়েছিল।

রেল সূত্রে জানা গেছে, আগামীকাল অর্থাৎ ১১ ই আগস্ট থেকে সাধারণ যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য এই ট্রেনে উঠতে পারবেন।
রেল সূত্রে আরও জানা গিয়েছে,দুটি এসি লোকাল। থাকলেও প্রথম পর্যায়ে একটি ট্রেন চালানো হবে। পরে পরিস্থিতি বুঝে এসি লোকাল বাড়ানো হবে। আরো জানা গেছে ,সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে এই এসি লোকাল।ট্রেনে ১২ টি কামরা। রানাঘাট স্টেশন থেকে ৮টা ৩২ মিনিটে ট্রেনটি ছাড়বে ।শিয়ালদহ স্টেশনে পৌঁছবে, সকাল দশটা বেজে দশ মিনিটে। আবার শিয়ালদহ স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই ট্রেন ছাড়বে।এখন দেখে নেওয়া যাক। কোন কোন স্টেশনে এই ট্রেন থামবে ।রেল সূত্রে জানা গিয়েছে,আপাতত গ্যালপিন হিসেবে এই ট্রেন চলবে। রানাঘাট থেকে যাত্রা শুরু করে চাকদাহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধান নগর স্টেশনে থামবে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই প্রতিটি কামরায় ৩০ টন ক্ষমতা সম্পন্ন এসি থাকছে। কোন সমস্যায় পড়লে ট্রেনের গার্ড- চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর সেজন্য প্রতিটি কামরায় টকব্যাক সিস্টেম আছে ।পাশাপাশি সিসিটিভি রয়েছে ।ট্রেনের প্রতিটা কামরায় থাকবেন টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
