
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যে আবারও সরকারি হাসপাতালে নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ।নাবালিকার শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের রোগীর পরিবারের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। এক সপ্তাহের রাজ্যের মধ্যে দু-দুটি সরকারি হাসপাতালের মধ্যেই নির্যাতনের শিকার হলেন নাবালিকার।
জানা গেছে,বুধবার জ্বর বমির উপসর্গ নিয়ে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় এক নাবালিকা।গতকাল বৃহস্পতিবার সকালের দিকে ওই নাবালিকা রোগীনী কে উত্ত্যক্ত করতে থাকে এক গ্রুপ ডি কর্মী বলে অভিযোগ। পাশাপাশি নানা রকম শারীরিক পরীক্ষার করার অজুহাত শরীর স্পর্শ করতে থাকে বলে অভিযোগ। শারীরীক পরীক্ষা করানোর জন্য তাকে শৌচাগারে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে গ্রুপ ডি কর্মী তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নাবালিকার আত্মচিৎকারে চিৎকারের শব্দে আশপাশের রোগীরা এবং হাসপাতাল কর্মীরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। এদিকে হাসপাতাল কর্মীরা
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসপাতাল চত্বরে নাবালিকার পরিবারের লোকজন বিক্ষোভ দেখান। সেই সাথে হাড়োয়া -বেড়াচাঁপা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি বিক্ষোভ দেখায় সিপিএম। ঘটনায় পুলিশে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত গ্রুপ ডি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য গত সোমবার ডায়মণ্ডহারবার মেডিকেল কলেজে নাবালিকা রোগীনীকে শ্লীলতাহানির অভিযোগ উঠে দুই সাফাই কর্মীর বিরুদ্ধে। তবে অভিযোগের সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেফতার করে ডায়মণ্ডহাবার থানার পুলিশ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
