
প্রতীকী ছবি-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নৃশংস, অমানবিক! সাতটা কুকুরের ছানাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর থানা এলাকার জয়রামপুর মোড়ে।স্থানীয় এক ক্লাব ভবনের বারান্দায় ওই কুকুরের ছানা গুলোকে পিটিয়ে খুনের ঘটনায় রীতিমতো সরব হয়েছেন এলাকাবাসী।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
জানা গেছে, ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর থানা এলাকার জয়রামপুর মোড়ের স্থানীয় ক্লাবের দোতালায় বারান্দায় স্থানীয় পশুপ্রেমী সংস্থা স্বেচ্ছাসেবী প্রাণীকল্যাণ দল এর উদ্যোগে মা কুকুর সহ তার সাতটি প্রায় এক মাস বয়সী ছানাদের রাখা হয়েছিল। সেই কুকুরগুলির দেখভালের দায়িত্বে ছিলেন কন্যানগরের পুষ্পিতা কর্মকার দাস এবং তাঁর সঙ্গীরা। চিকিৎসা থেকে শুরু করে খাওয়ার দেওয়ার কাজও করছিলেন তাঁরা।আরও জানা গেছে, ক্লাব কর্তৃপক্ষ তাদের এই কাজকে সম্মতি দিয়েছিলেন। অভিযোগ শনিবার সকালে ক্লাবের বারান্দায় গিয়ে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেই কুকুরের ৭টিছানার প্রানহীন দেহ ।সেই সঙ্গে বারান্দায় একাধিক রক্তের দাগ। ছানা গুলির মাথায় গভীর ক্ষত চিহ্ন। পাশাপাশি আহত অবস্থায় উদ্ধার হয়েছে মা কুকুরটিও।এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা খোভ প্রকাশ করেছেন। সেই সাথে ওই পশুপ্রেমি সংগঠনের তরফ থেকে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরে পুলিশ মৃত কুকুরের ছানা গুলোর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
