
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এই নিয়ে তিনবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে দক্ষিণ ২৪ পরগনা বারুপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল পেল শংসাপত্র । কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় গুনমান নিশ্চিন্তিকরণ পরীক্ষায় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ১৭ টি বিভাগের উন্নতি হয়েছে ।আর পেয়েছে ৯১% এর বেশি নম্বর ।
জানা গেছে, গত জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তিনজনের একটি প্রতিনিধি দল হাসপাতালে পর্যবেক্ষণে আসেন। মোট১৭টি বিভাগে তাঁরা খুঁটিয়ে খুঁটিয়ে নজরদারি চালান। সেই সাথে আরও জানা গেছে, ওই প্রতিনিধি দল হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাঁর পরিবার, চিকিৎসক, নার্স, সাফাই কর্মী এবং গ্রুপ ডি কর্মীদের পুঙ্খানুপুঙ্খ পরিষেবা রিপোর্ট নেয় আর তারপরেই এক মাস পরেই মিললো এই কেন্দ্রের এই স্বীকৃতি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছ,,বারইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও মহকুমা হাসপাতালের মোট ১৭ টি বিভাগের মধ্যে নবজাতকদের পরিচর্যা বিভাগে প্রথম স্থান এবং প্রসূতি বিভাগ দ্বিতীয় স্থান পেয়েছে।
এ বিষয়ে হাসপাতাল সুপার ডা: ধীরাজ রায় সংবাদ মাধ্যমকে জানান, “এই সম্মানের পরে খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ল আমাদের কাজ। হাসপাতালে পরিষেবার সার্বিক উন্নয়নের উপর আরো দায়িত্ববোধ বাড়ল। এই সাফল্য। পুরোটাই হাসপাতালে সামগ্রিক টিমের”।
সরকারি পরিকাঠামো প্রসূতি পরিষেবা, নবজাতকের পরিচর্যা পরিষেবা নিরিখে জাতীয় মান স্পর্শ করে কেন্দ্রের স্বীকৃতি আদায় করল বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল।এই স্বীকৃতিকে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মুকুটে অনতম পালক বলে মনে করছেন চিকিৎসক মহল।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
