ইসকন মায়াপুরে রাস পূর্ণিমা উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  প্রতিবছরের মত এবারও শ্রীধাম মায়াপুরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার ৪ঠা নভেম্বর ২০২৫ থেকে এই রাস উৎসব  চলবে ৬ই নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। এই তিন দিনব্যাপী যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতির নীতির লালনের মাধ্যমে রাস মহোৎসব  পালিত হয়।  এই উৎসবে প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে বলে উৎসব কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
জানা গেছে, দেশ-বিদেশের বিশেষজ্ঞগণ বিভিন্ন ভাষায় রাসলীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন। আলোকমালায় সেজে উঠেছি সমগ্র শ্রীধাম চত্বর। কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগত তীর্থযাতিদের সুযোগ সুবিধার দিকে দিকে বিশেষ নজর রাখা হবে।


এ বিষয়ে ইসকন মায়াপুরের জনসংযোগ অধিকারীক  রসিক গৌরাঙ্গ দাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “প্রতি বছরের ন্যায় এবছও শ্রীধাম মায়াপুরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ৪ ঠা নভেম্বর মঙ্গলবার ২০২৫ থেকে ৬ ই নভেম্বর বৃহস্পতিবার ২০২৫ পর্যন্ত এই তিন দিন ব্যাপী মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতি নীতির মেনে পালন করা হবে।
দেশ বিদেশের বিশেষজ্ঞগন বিভিন্ন ভাষায় রাস লীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন।আলোক মালায় সুসজ্জিত করা হবে মন্দির প্রাঙ্গণ। কঠোর করা হবে নিরাপত্তা ব্যবস্থা।আগত তীর্থযাত্রীদের সুযোগ সুবিধার দিকে বিশেষ নজর রাখা হবে।
হে মানবকূল,আসুন মায়াপুরে ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা উৎসব দর্শন করে জীবন ধন্য করুন।রাসলীলা কোনো মানব মানবীয় লীলা নয়।মায়াপুরে রাসলীলা দর্শনে আপনাকে স্বাগত “।

পাশাপাশি আরও জানা গেছে, এখানে রাস পূর্ণিমা থেকে দোল গৌর পূর্ণিমা পর্যন্ত সপ্তাহে প্রতি শনিবার বিকেল পাঁচটায় সংকীর্তন শোভাযাত্রা করা হবে।  

ADVT


ADVT



ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *