জয়নগরে ব্যবসায়ীকে কুপিয়ে খুন!এলাকায় চাঞ্চল্য

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক :-  নিজের ব্যবসায়িক কাজ সেরে সন্ধ্যা রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পথ  আটকায়  দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন ইটভাটার মালিক। মৃতের নাম জয়ন্ত মন্ডল(৪০) ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মহিষমারি এলাকায়। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে  পুলিশ।

              
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,জয়নগরের গোবিন্দপুরের বাসিন্দা জয়ন্ত মন্ডল প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিজের ইটভাটার ব্যবসায়িক কাজ সেরে সন্ধ্যা রাত্রে দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার ফিরছিলেন। সেই সময় নির্জন জায়গায় একদল দুষ্কৃতী তাঁর উপরে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করে দ্রুত এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা । ঘটনাস্থলে মৃত্যু হয় জয়ন্ত মন্ডলের। ঘটনার খবর পেয়েই জয়নগর থানার পুলিশ এসে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসার তাঁকে  মৃত বলে ঘোষণা করেন।পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠায়।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এই ঘটনায় মৃত জয়ন্ত মণ্ডলের ভাই সুব্রত মণ্ডল ওই অঞ্চলের তৃণমূল যুব সভাপতি।সুব্রত মণ্ডল সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন, ‘পরিকল্পিত ভাবে তাঁর দাদাকে বিজেপি খুন করেছে’।যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন।নিছক রাজনৈতিক কারনে খুন নাকি ব্যসায়ীক কারনে ঘটনাটি ঘটেছে সে বিষয় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।       

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *