কোলকাতার ইসকনের রথ যাত্রার সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- সকাল থেকেই ভারী বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার ভক্ত প্রাণ মানুষজন ভিড় জমিয়েছে কোলকাতার ঐতিহ্যবাহী ইসকনে রথযাত্রায় অংশ নিতে।  হরে কৃষ্ণ হরে রাম  মহামন্ত্রে ধ্বনিতে মুখরিত হয়ে গোটা এলাকা।  কোলকাতার ইসকনের ঐতিহ্যবাহী রথ উৎসবের সূচনা উপলক্ষে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা ১২টার কিছু পরে তিনি কোলকাতার ইসকন মন্দিরে পৌঁছান। সেখানে মন্দির কর্তৃপক্ষ ইসকনের সন্ন্যাসীরা তাঁকে স্বাগত জানান। সেই সঙ্গে ইসকনে মহাপ্রভু জগন্নাথ দেবের আরতী করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।আর ধর্মীয় আচার অনুসারে   এমধ্য দিয়ে রথযাত্রা সূচনা হয়।  

বৃহস্পতিবার সুসজ্জিত রথে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করে শোভা যাত্রা শুরু হয়। ফুল আলোক সজ্জা ও নানান রঙের সাজে সজ্জিত রথ দেখতে রাস্তার দু’পাশে অগনিত সাধারন মানুষ ভিড় জমান।
রথের সামনের দিকে  কীর্তন, মৃদঙ্গ, করতাল, নৃত্যের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন নিয়ে মেতে ওঠেন নারী পুরুষ শিশু এবং প্রবীণ সব বয়সের মানুষজন রথের রশি টেন এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনেকের বিশ্বাস করেন রথের রশি টানলে পূণ্য লাভ হয় এবং জীবনের শুভ ফল আসে।

 রথযাত্রাকে কেন্দ্র করে কোলকাতায় বিভিন্ন এলাকায় উৎসবে আবহাওয়া তৈরি হয়েছে। রথ  হঙ্গারপোর্ট ট্রিট, এজিসি বোস রোড, শরৎ বসু রোড, হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, এক্সাইড ক্রসিং, জহরলাল নেহেরু রোড এবং আউটট্রাম রোডে হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে।জোরদার নিরাপত্তায়  মোতায়ন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। যান চলাচলে নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং সাধারণ মানুষের অসুবিধা না হয়।। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে রথযাত্রা উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ, ভজন কীর্তন এবং ধর্মীয় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শান্তি সম্প্রীতি এবং মানব কল্যাণের বার্তা দিতেই প্রতিবছরের মতো এবছর ও এই রথ যাত্রার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *