
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ফের বকখালির সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে গেল এক পর্যটক।নাম নিত্যানন্দ পাল(২৬)বাড়ি হাবরা থানার গুমা এলাকায়।তলিয়ে যাওয়া ওই যুবকের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে ফেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
জানা গেছে, দক্ষিণ ২৪ পরগণার বকখালিতে রবিবার হাবরা থেকে ঘুরতে আসেন ৫ জন পর্যটক । রবিবার দুপুরের দিকে ওই পাঁচ বন্ধু মিলে একসঙ্গে বকখালির সমুদ্রে স্নানে যান। আর সে সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় নিত্যানন্দ পাল। প্রথমে নিজেরাই খোঁজা খুঁজি করে না পেয়ে দ্রুত খবর দেওয়া হয় ফেজারগঞ্জ কোস্টাল থানায়। খবর পেয়ে তড়িঘড়ি তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে স্পিডবোর্ড নিয়ে সমুদ্রের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। শেষ পাওয়া খবর অনুয়াযী আজও চলছে তল্লাশি ,যদিও এখনো পর্যন্ত ওই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি ।
প্রশাসনের মাইকিং প্রচার অভিযান চালালেও টনকন নড়ছেনা পর্যটকদের একাংশের।চলতি মাসে বকখালিতে পরপর দুটি তলিয়ে যাওয়ার ঘটনার পরও প্রশাসনেরর বিধি নিষেধ বার্তাকে কার্যত উপেক্ষা করেই উত্তল সমুদ্রে স্নানে নেমেই ঘটছে, একের পর এক দুর্ঘটানা বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
