রাজ্য সরকারের ঘোষিত ‘দেবী দুর্গা সম্মান’- ২০২৬ প্রতিযোগিতায় দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলাফল প্রকাশিত হল

অন্যান্য রাজ্য

তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের অন্যান্য জেলার মতো রাজ্য সরকারের ঘোষিত ‘দেবী দুর্গা সম্মান’- ২০২৬ দক্ষিণ ২৪ পরগনা জেলায় আজ শুক্রবার ষষ্ঠীর দিন বিকেল পাঁচটায় জেলার আলিপুর নব প্রশাসনিক ভবনের বেসমেন্ট সভাকক্ষে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করা হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার মোট পাঁচটি মহকুমার সেরা পুজো ,সেরা প্রতিমা এবং সেরা মণ্ডপ, এছাড়াও সেরা সমাজ সচেতন , বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ৪টি বিভাগের মোট ১২ টি  দেবী দুর্গা সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দক্ষিণ ২৪পরগণা জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এ ছাড়াও জেলা তথ্য ওসংস্কৃতি দপ্তরের  আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী এবং ডায়মন্ড হারবার ,আলিপুর সদর, বারুইপুর, ক্যানিং এবং কাকদ্বীপের মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারের ঘোষিত দেবী দুর্গা সম্মান ২০২৬প্রসঙ্গে আধিকারিকরা জানান, মূল্যায়নের ভিত্তিতে সেরা পুজো কমিটি গুলিকে এই প্রতিযোগিতায় ৪টি বিভাগের ভাগ করে প্রতিটিতে ৩টি করে মোট ১২টি দেবী দুর্গা সম্মান ২০২৬ প্রদান করা হচ্ছে। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ও সেরা সমাজ সচেতনতা পাশাপাশি আরো জানানো হয় এই প্রতিযোগিতার নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠিত বিচার মণ্ডলী দ্বারা দক্ষিণ ২৪ পরগনা জেলার পাঁচটি মহকুমায় মোট ১১০টি দুর্গাপুজো কমিটির পুজোর বিচার কার্য সম্পন্ন করা হয় ।সেই সাথে  জেলায় কোন কোন পুজো কমিটি পেয়েছে তা বিস্তারিত ভাবে ফলাফল  জানানো হয়।  নিচের সবিস্তারে সেরা প্রতিমা, সেরা পুজো এবং সেরা মন্ডপ, সেরা সমাজ সচেতনতা কোন কোন পূজো কমিটি ‘দেবী দুর্গা সম্মান’ -২০২৬ পেল তা বিস্তারিতভাবে দেওয়া হল।  

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *