
রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কমিউনিকেশন – যোগাযোগ – তথ্য আদানপ্রদান – সাগর মেলার অন্যতম প্রধান সমস্যা। আর যেখানে গিয়ে সব যোগাযোগকারী ব্যবস্থা ফেল্ করে, সেখান থেকেই সমস্যা সমাধানে কাজ শুরু করেন ওয়েস্ট বেঙ্গল অ্যামেচার রেডিও ক্লাব ওরফে হ্যাম রেডিও। কারণ, প্রতিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সাগরদ্বীপ বিধানসভায়। এই মেলায় লাখে লাখে ধর্মপ্রাণ মানুষজনের সমাগম হয়, তখন আপনা থেকেই মূলত টেলিফোন নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগ স্থাপন অনেকটাই দুরুহ বিষয় হয়ে দাঁড়ায়। তখন একমাত্র ভরসা হয়ে ওঠে হ্যাম রেডিও। তাদের স্যাটেলাইট কানেক্টেড বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে সরকারি ও প্রশাসনিক স্তরে ঘোষনার মাধ্যমে বিভিন্ন পথভ্রষ্ট, হারিয়ে যাওয়া তীর্থযাত্রীদের উদ্ধার করে আবারও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সহ কোনো অসুস্থ রোগীকে এয়ার লিফটের মাধ্যমে কোলকাতা পাঠানোতেও তাদের মুখ্য ভূমিকা থাকে।
জানাগেছে, হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল-এর সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস (রাজু) এবং রিংকু নাগ বিশ্বাসের নেতৃত্বে ৫০জনের একটি দল গঙ্গাসাগর মেলায় কাজ করছেন।গত ৯ থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত চলবে তাদের এই কর্মকাণ্ড। বিগত ৩৬বছর ধরে অবিরাম তারা করে চলেছেন। এছাড়াও মেলা অফিসের মেগা কন্ট্রোল রুম, মেলা প্রাঙ্গণে নিজস্ব একটি কন্ট্রোল রুম, কে-২, কে-৩ বাসস্ট্যান্ড, এছাড়াও বিভিন্ন স্নানঘাট, তথ্যকেন্দ্রের নিকট কন্ট্রোল রুমের মাধ্যমে হ্যামের প্রতিনিধিরা ২৪ ঘণ্টা মেলার দিনগুলিতে এবিষয় গুলি পর্যবেক্ষণ করেন। এবিষয়ে সাংবাদিকদের অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, এবছর ডিজিটাল মোবাইল রেডিও অর্থাৎ ‘ডিএমআর’ নামক এক অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে বিভিন্ন তথ্য আদান-প্রদান করার ব্যবস্থা শুরু করেছেন। এবারের মেলাতেই রাশিয়া থেকে আগত এক পুণ্যার্থীর থেকে দোভাষীর মাধ্যমে ঠিকানা জেনে হ্যাম রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে তাকে তার পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন ওয়েস্টবেঙ্গল হ্যাম্ রেডিও। অম্বরীশবাবু আরও জানান, “মাই হ্যাম ডট ইন (myham.in) নামক একটি ওয়েবসাইটের মাধ্যমে যেকেউ মেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ব্যক্তিদের চিহ্নিত করণের মাধ্যমে পরিবারের কাছে ফিরে যেতে পারবেন।” তাই এই দ্বীপ ভুমিতে কমিউনিকেশন সিস্টেম সুস্থ-স্বাভাবিক-সচল রাখতে হ্যাম রেডিওর অনেকটাই অবদান, তা বলাই বাহুল্য।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
