
হিমাদ্রিশেখর মণ্ডল, বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- মকর সংক্রান্তির স্নানের আগেই লক্ষ লক্ষ পুণ্যভূমি ভিড় গঙ্গাসাগরে।ক্রমবর্ধমান রক্তের চাহিদা মেটাতেই প্রতি বছরের মতো এ বছরও গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে গঙ্গাসাগর মেলা অফিসে সকাল গঙ্গাসাগর এন,জি,ও, কো-অর্ডিনেশন কমিটি তাদের ১৯তম রক্তদান শিবির সংগঠিত করে। গত বছরের তুলনায় এ বছর স্বেচ্ছায় রক্তদান করেন ৯০জন। এর মধ্যে ২২জন মহিলা রক্তদান করেন।
উপস্থিত ছিলেন, ডি,এইচ,এস,ড:স্বপন সোরেন, ডায়মণ্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত শুকুল,সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ডিরেক্টর অভিজিৎ মণ্ডল, বিশিষ্ট চিকিৎসক ডা: সরকার এই রক্তদান শিবিরের শুভ সূচনা করেন। গঙ্গাসাগরে এন,জি,ও,কো-অর্ডিনেশ কমিটির সম্পাদক ড:শ্যামল মুখার্জী জানালেন, এ বছর সর্ব প্রথম স্মারক পত্রিকা প্রকাশিত হয়। আনুষ্ঠানিকভাবে পত্রিকা প্রকাশ করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিম চন্দ্র হাজরা। শ্যামল বাবু আরও জানান, রক্তদান শিবিরে উপস্থিতি দিয়ে শ্রীবৃদ্ধি ঘটান প্রাক্তন আই,এ,এস,ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, মেলা অফিসার এ,ডি,এম,( জেলা পরিষদ) ,এ,ডি,এম,এল,এ,মি,শুক্লা,ডেপুটি ডি,আর,ডি,এ,ম্যাডাম রুনু রায়, এক্সিকিউটিভ অফিসার জি,বি,ডি,এ,নিরঞ্জন তরফদার ও আরও অনেক পদস্থ সরকারি আধিকারিকগণ।
উল্লেখ করা যেতে পারে, আগের দিন অর্থাৎ ১১ জানুয়ারি ভারত সেবাশ্রম সঙ্ঘ রক্তদান শিবির সংগঠিত করে।
আজ সন্ধ্যায় মেলা অফিসে রাজ্যের এক ঝাঁক মন্ত্রী ও পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মন্ত্রী অরূপ বিশ্বাস জানালেন, জানুয়ারি ১ থেকে ১৩ই জানুয়ারি দুপুরে ৩ টা পর্যন্ত ৬০ লক্ষ পুণ্যার্থী সাগর জলে পুন্যস্নান সের ফিরে গেলেন।পুণ্যার্থীদের ঢল নেমেছে, সময় যত যাচ্ছে ক্রমেই বাড়ছে পুণ্যার্থীদের সংখ্যা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন;-৯১৫৩০৪৩৩৮০
