
হিমাদ্রিশেখর মণ্ডল,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রতি বছরের মতো ২০২৬ গঙ্গাসাগর মেলায় রুটিন মাফিক এই দিনেই সাংবাদিক সম্মেলন করলেন, পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর পর্বে- প্রতি বছরই রীতিমতো যুক্তি, তথ্য ও তত্ত্ব সহকারে পরিবেশন করেন শ্রদ্ধেয় পুরীর শঙ্করাচার্য। এ বছরও তার কোনো কোনো ব্যতিক্রম হয়নি,
এদিন দুপুর ১২ টায় সাগরদ্বীপে তাঁর অস্থায়ী সভাস্থলে মঞ্চে বসে সাংবাদিকদের প্রশ্নে “মুড়িগঙ্গার ওপর সেতু নির্মিত হলে গঙ্গাসাগর কি তীর্থ স্থানের পরিবর্তে পর্যটন কেন্দ্রে পরিণত হবে ? “এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,”মুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মিত হলে পর্যটনের লাভ, হোটেল ব্যবসায়ীদের লাভ এবং শাসনতন্ত্রের লাভ, যেমন কেদার বদরিনাথেও এই সেতুর ব্যাপার হচ্ছে যোগাযোগের সুবিধার জন্য। তবে গঙ্গাসাগর তপোস্থান, এখানে পর্যটন কেন্দ্র হলেও তপোস্থান হিসেবে নিরামিষ আহারের ব্যবস্থা থাকা উচিত।”
এস,আই,আর প্রসঙ্গে তাঁর উত্তর, যাঁরা প্রকৃত বাসিন্দা, তাঁরা যেন কোনো ভাবেই বাদ না যান। বহিরাগতদের ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। পরোক্ষভাবে তিনি এস,আই,আর কে সম্মতি দিলেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নৃশংস আক্রমণের প্রসঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গেও কিছু কিছু জেলায় অত্যাচারের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান,এখানের সংখ্যালঘুদের উচিত, তার বিরুদ্ধে প্রতিবাদ করা ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
