পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- লোক ভবনে গিয়ে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারিভাবে আজ থেকেই প্রাক্তন হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  আজ অর্থাৎ ৭ মে স্বাভাবিকভাবে বিধানসভার মেয়াদ শেষ হবার কথা ছিল। আর সেদিনই বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। বৃহস্পতিবার লোক ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন রবি ।সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ক্ষমতার প্রয়োগ করে ।প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ৭ই মে- ২০২৬ থেকে রাজ্যপালের এই নির্দেশিকা কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে রাজ্যপালের স্বাক্ষরের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালার নাম রয়েছে ।অভিজ্ঞ প্রশাসনিক মহলের মতে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নতুন সরকার গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া এরপরে পরবর্তী বিধানসভার মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হলো ।এবার বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ করবে আগামী শনিবার ৯ই মে। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ,এছাড়া বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা

ইতিমধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের তোড়জোর শুরু হয়ে গেছে কোলকাতা ব্রিগেডে। নবনির্বাচিত বৈঠক এবং পরিষদীয় দলনেতা নির্বাচনের কাজ প্রায় শেষ।  ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে যান দলের বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেই সাথে বিধানসভা ভেঙে দেওয়ার ফলে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করা এবং নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত যাবতীয় প্রশাসনিক কাজ এখন  অন্তর্বতীকালীন ব্যবস্থার মাধ্যমে চলবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম অধিবেশনেই শপথবাক্য পাঠ করানো হবে।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *