রায়দীঘিতে- বেলা বাড়তেই যুব সাথীর আবেদনের লাইনে উপচে পড়ল ভীড়!

রাজ্য

তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  রবিবার ছুটির দিনেও রাজ্যের বিভিন্ন ব্লক, পৌরসভার চত্বরে উপচে পড়া ভিড়। রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথীর রেজিস্ট্রেশন শুরু হতেই  বেকার যুবক যুবতী, কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভান্ডার এর উপভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেল। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে এদিন দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার মহকুমার রায়দিঘীতে অনুষ্ঠিত হলো বাংলার যুব সাথী প্রকল্পে রেজিস্ট্রেশন। সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া।   

এদিন দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থানা অন্তর্গত রায়দিঘি শ্রীফল তলা জুনিয়র বেসিক স্কুলের চলছে যুব সাথীর এবং লক্ষ্মী ভান্ডার আবেদন পুরনের রেজিস্ট্রেশনে উপস্থিত ছিলেন রায়দীঘির বিধায়ক ডাক্তার অলক জল দাতা, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার এবং রায়দিঘি থানার পুলিশ আধিকারিকরা।

এদিন বেলা ১১টা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত চলে এই ফর্ম ফিলাপের কাজ।ইতিমধ্যে প্রায় কয়েক হাজার ফর্ম জমা পড়েছে এবং ফরম ফিলাপও চলছে।তবে দেখা গেছে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আবেদনকারীর সংখ্যা।

মূলত এই প্রকল্পের জন্য মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং আধার কার্ড জেরক্স ইত্যাদি। পূর্বনির্ধারিত রাজ্যসরকারের ঘোষণা অনুযায়ী আগামী ১লা এপ্রিল থেকে শুরু হবে যুব সাথী প্রকল্পের অধীনে, প্রত্যেক যুবক,যুবতীকে দেড় হাজার টাকা করে  প্রতি মাসে ভাতা প্রদান করবে। ইতিমধ্যে সুন্দরবনের  দূর-দূরান্ত থেকে বহু শিক্ষিত বেকার যুবক আসছেন। প্রত্যেকের বয়স ২১ থেকে ৪০ বছরে মধ্যে  আছে এমন আবেদনকারীরা বললেন, “ আমাদের যেটুকু অর্থ পাব সেইগুলি কাজে লাগবে বলে আশা প্রকাশ করলেন। আবার  কোন যুবক বললেন, ফোনে রিচার্জ করতে যা খরচা হয় তা কিছুটা লাঘব হলো। আবেদনকারীদের মধ্যে কেউ বলছেন, প্রতি মাসে দেড় হাজার টাকা দিয়ে কম্পিটার প্রশিক্ষণ নেব।  

 এবিষয় রায়দিঘি বিধানসভার বিধায়ক ডা: অলোক জল দাতা বললেন,”যে,  শুধু যুবক-যুবতীদের ছাড়াও কৃষকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। যাতে গরিব চাষিরা চাষাবাদ করতে পারেন এবং কৃষিকাজে সার ব্যবহার করতে পারেন ও নানান সামগ্রিক কেনার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।  মা মাটি সরকার সবার জন্য চিন্তা ভাবনা করে স্কিম গুলো চালু করেছেন”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *