কোলকাতার চোরাবাগানে সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ পদপৃষ্টের ঘটনায় মৃত ১৭, আহত অনেক

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সপ্তমী সন্ধ্যায় উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরাবাগান সার্বজনীন দুর্গ পুজো মন্ডপে ভিড়ের অতিরিক্ত চাপে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। প্রতিমা দর্শনের উদ্দেশ্য মণ্ডপের বাইরে তখনো হাজার হাজার দর্শনার্থীদের ভীড়। এদিকে চলছে বৃষ্টি। হুড়োহুড়ি- আর ধাক্কা ধাক্কিতে পদ পৃষ্টের মতো ঘটনা সৃষ্টি হয়। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় কোলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ, টিভি নাইন সহ একাধিক টিভি চ্যানেল সূত্রের খবর। এই পদপৃষ্ঠের ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের। আহত সংখ্যা ৪০।তাদের মধ্যে গুরুতর আহত প্রায় ১৫ জন। তাদের শরীরে রয়েছে একাধিক ক্ষত। যদিও এখনও প্রশাসন সূত্রে কোন হতাহতের সংখ্যা এবং আহতের সংখ্যা সরকারি ভাবে জানায়নি। ঘটনার খবর পেয়ে। কোলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখানে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী ।
ঘটনার পর হঠাৎ করে উপস্থিতি আরো যাতে জটিল না হয়ে ওঠে তার জন্য কোলকাতা পুলিশ তরিঘড়ি উদ্যোগ নেয়। চোরাবাগান সার্বজনীন অভিমুখে যাওয়া সমস্ত রাস্তা গুলিকে ব্যারিকেড দিয়ে দর্শনার্থীদের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।  সাময়িকভাবে পুজো মন্ডপের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে আসার পর সুরক্ষা ব্যবস্থায় পুনরায় খতিয়ে দেখে দর্শনার্থীদের  প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে।  

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *