সুন্দরবন উপকূলে যৌথ অভিযান, সন্দেহজনক নৌকা আটকে তল্লাশিতে মিলল আগ্নেয়াস্ত্র প্রচুর গুলি ! গ্রেপ্তার ৪

রাজ্য

তপন কুমার দাস (কুলতলী) বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের উপকূল যৌথ অভিযান চালিয়ে। সন্দেহজনক ভারতীয় মাছ ধরা নৌকো থেকে আগ্নেয়াস্ত্র, গুলি বারুদ উদ্ধার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। উপকূল লক্ষ্মী বাহিনীর সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত নৌকাটিকে চিহ্নিত করে সমুদ্রে আটকানো হয়। আর তাতেই মিলেছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলিবারুদ। এরপর নৌকায় থাকা ৪ জনকেই হেফাজতে নেওয়া হয়। উদ্ধার হাওয়া অস্ত্রে উৎস, গন্তব্য এবং সম্ভাব্য পাচারের সঙ্গে আটক ব্যক্তির যোগাযোগ সূত্র খতিয়ে দেখছে।  

জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে সুন্দরবনের নদীতে দুর্ধর্ষ অভিযান । প্রশাসনের অভিযানে  ৪টে আগ্নেয়াস্ত্র , মাছ ধরার নৌকা সহ গোলাবারুদ গ্রেফতার ৪
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) ও বন বিভাগের যৌথ অভিযানে সুন্দরবন এলাকায় একটি ভারতীয় মাছ ধরার নৌকা (আইএফবি ‘ঝুমা’) থেকে চারটি দীর্ঘ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নৌকাসহ চারজনকে আটক করা হয়।উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করে সুন্দরবন কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সুন্দরবন কোস্টাল থানায় একটি নির্দিষ্ট এফআইআর দায়ের করা হয়েছে এবং আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।কোস্টাল থানার পুলিশ সূত্রে জানা গেছে,, অভিযুক্তদের আদালতে হাজির করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে। অস্ত্রগুলোর উৎস, সেগুলোর সম্ভাব্য ব্যবহার এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, তা জানতে বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *