স্কুলের মধ্যে শিশুকে কোলে তুলে আছাড় মারল শিক্ষিকা ! স্তম্ভিত বিদগ্ধমহল

রাজ্য শিক্ষা

প্রতীকী ছবি–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আড়াই বছরের এক শিশুর সঙ্গে নৃশংস আচরণের অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরের  নামকরা বেসরকারি স্কুলে।জানা গেছে, স্কুল চলাকালীন কোন কারনে বায়না শুরু করেছিল প্রি নার্সারির আড়াই বছরের এক ক্ষুদে পড়ুয়া। আর এর ফলেই  রেগে যান শিক্ষিকা সানন্দা পাল ।

শিশুটিকে কোলে তুলে নিয়ে আছাড় মারে বলে অভিযোগ। যন্ত্রণা ও ভয়ে প্রবল কান্নাকাটি শুরু করে ওই শিশুটি। এরপর তড়িঘড়ি শিশুটির পরিবারকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ ।দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান  শিশুটি ডান পা ভেঙ্গে গিয়েছে।

এরপরই শিক্ষিকা সানন্দা পালের বিরুদ্ধে ওই শিশুটির পরিবারের তরফ থেকে নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে । ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। সুত্রের খবর ,তদন্তের স্বার্থে স্কুলের ভিতরের সি সি টিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি কেন ওই শিক্ষিকা এমন ঘটনা ঘটালেন তা জানতে জিজ্ঞাসাবাদ  চালাচ্ছেন তদন্তকারীরা।  

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *