রায়দীঘিতে বিজেপি কর্মী খুন ! গ্রেপ্তার ২

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে।  ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।এদিকে দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘিতে এক বিজেপি কর্মী  খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে

 দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘিতে। অভিযোগ রায়দিঘির ২১৬ নম্বর বুথের নিহত বিজেপি কর্মী নাম কিশোর মাঝি(৩৯) ।বাড়ি রায়দিঘির বিধানসভার দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনা এলাকায়।
সোমবার গভীর রাতে বাড়ির পাশের পুকুরপাড় থেকে কিশোরের রক্তাক্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকি সরকার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এ পুলিশ। শুরু হয় তদন্ত। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্পর্কে টানাটানি জেরে এই ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে। নিহতের স্ত্রী অনিমা মাঝি এবং তাঁর প্রেমিক গোবিন্দ  হালদার কে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুন্দরবন জেলা পুলিশ। তবে তদন্তকারীদের দাবি ঘটনার পিছনে কোন রাজনৈতিক যোগ নেই।

 স্থানীয় সূত্রে জানা গেছে। ধৃত দুই জন একই পাড়ার বাসিন্দা। সোমবার রাতে এলাকায় কালী পুজো চলছিল। সেখানে ছিলেন কিশোর মাঝি। অভিযোগ সেখান থেকে তাঁকে ফোন করে ডেকে গলা কেটে খুন করা হয় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়দীঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা। তিনি সংবাদ মাধ্যমে দাবি করেছেন, ‘নিহত ওই ব্যক্তি বিজেপি কর্মী। নির্বাচনের আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই বিজেপি কর্মীকে খুন করে ,এলাকায় উত্তেজনা তৈরি করছে’। আরো জানা গেছে। এই খুনের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে রায়দিঘি থানা ঘেরাও এর ডাক দিয়েছে বিজেপি।
অন্যদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেন ,মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। তিনি সংবাদ সংবাদমাধ্যমে দাবি করেছেন, ‘পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। মিথ্যা রাজনীতিতে রূপ দিয়ে বিজেপি সস্তা ফায়দা তুল্য চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চলের ছড়িয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *