
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ কোলকাতার গড়িয়ার তেঁতুলতলা এলাকায় একটি বিউটি পর্লারের ভিতরে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন করার পর আত্মঘাতী হয়েছে এক যুবক বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্ত পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম রূপবানী দাস( ৫০) গত ১৫ বছর ধরে তেঁতুলতলার এই পার্লার চালাচ্ছেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরে ১২টা ৫ মিনিট নাগাদ স্বামী অনুপ দাসের সঙ্গে বাইকে করে কর্মস্থলে আসেন রুপবানীদেবী। তারপর তাঁর স্বামী বাড়ি চলে যান। এরপরই এক যুবক পার্লারে আসে। রূপবানীর সঙ্গে তার তর্কাতর্কি বাঁধে। কিছুক্ষণের মধ্য তর্কাতর্কি মারাত্মক আকার ধারণ করে। অভিযোগ ঝগড়া চলাকালীন আচমকা ধারালো অস্ত্র বের করে রূপবানীর উপরে ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। গুরুত্বর জখম অবস্থায় পার্লারের মেঝে লুটিয়ে পরেন তিনি। এরপর আত্মঘাতী হন ওই যুবক।
জানা গেছে ,এই দিন দুপুর ১২টা৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে রূপবানীর স্বামীর কাছে ফোন করে জানানো হয় যে, তাঁর স্ত্রীর সঙ্গে এক যুবকের গন্ডগোল হচ্ছে এবং মারামারি চলছে। এরপরই খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্বামী অনুপ কুমার দাস। সঙ্গে তাঁর ছেলেও এক আত্মীয় নিয়ে পার্লারে পৌঁছে তিনি দেখেন,মাটিতে লুটিয়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে তাঁর স্ত্রী। পাশে পড়ে রয়েছে যুবক। ঘটনার খবর চাউর হতে স্থানীয় বাসিন্দা ছুটে আসে। ।
স্থানীয়দের দাবি, মহিলাকে এলোপাথাড়ি কোপানোর পর আত্মঘাতী যুবক নিজে গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হন। এদিকে এই জোড়া মৃত্যুর খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পুলিশ। তারা দুটি দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীর যুবকের সঙ্গে রূপবানী দেবী প্রেমের সম্পর্ক ছিল ।সেই সম্পর্কের টানা পড়েন এবং পুরনো বিবাদকে কেন্দ্র করে এই মর্মান্তিক পরিণতি। তবে বিবাহবহির্ভূত সম্পর্ক ছাড়াও খুনের নেপথ্যে এ পথে অন্য কোন কারণ আছে কিনা তাও ক্ষতি দেখছে পুলিশ। জনবহুল এলাকায় এ ধরনের হাড়হিম ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। বিভিন্ন মহল থেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
