
তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ম্যরাথন দৌড় প্রতিযোগিতা এখন কেবল মাত্র শহরের মধ্যে সীমাবদ্ধ নয়।সাম্প্রতিক সময়ে রাজ্যের মফস্বল শহর এমকি জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা গুলিতে শুরু হয়েছে, যা স্বাস্থ্য সচেতনতার ও আনন্দের বার্তা নিয়ে অংশগ্রহনকারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।এমনই ৫ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আযোজন করে ছিল মন্দিরবাজার থানা এলাকার মৌজপুরের ‘আমরা সবাই ক্লাব’।
ঈদ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করেছে,দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার থানা অন্তর্গত জয়নগর মৌজপুর আমরা সবাই ক্লাবের মিলন মেলা ।আর অনুষ্ঠানের অন্যান্য ইভেন্টের সঙ্গে ছিল ৫কিলোমিটার ম্যরাথন দৌড়,যা দেখতে উপচে পড়া ভীড় উৎসাহ ছিল চোখে পড়ার মতো।মঙ্গলবার বিকেলে অনষ্ঠিত এই ম্যরাথনে দক্ষিণ২৪পরগণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন।এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ফিতা কেটে আনুষ্ঠানিক সূচনা করেন স্পন্দন নার্সিংহোমের কর্ণধার সমাজসেবি ডাঃ হরিসাধন নস্কর, সঙ্গে ছিলেন নূর মোহাম্মদ লস্কর এবং PMV ম্যারাথন- হোসেন কুমার।

এদিন পুরুষ ও মহিলাদের ম্যারাথন দৌড় প্রসঙ্গে মৌজপুর আমরা সবাই ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন লস্কর জানান, সম্প্রীতি মেলবন্ধন রক্ষা করার জন্য ঈদ উপলক্ষে ক্লাব কর্তৃপক্ষ এই অনুষ্ঠানটি প্রতি বছর করা হয়ে থাকে। এবার পুরুষদের পাঁচ কিলোমিটার এবং মহিলাদের তিন কিলোমিটার ম্যারাথন দৌড় ছিল। প্রায় ৮০ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। মহিলাদের ম্যারাথন দৌড়ছিল তিন কিলোমিটার মৌজপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত। পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় ছিল মৌজপুর থেকে কারবালা পর্যন্ত।
এদিন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে মৌজপুর ‘আমরা সবাই’ ক্লাবের সম্পাদক নাজিম উদ্দিন লস্কর এবং সভাপতি রাজ্জাক গাজী ও ডাক্তার আসান মোল্লা প্রমুখের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ে মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন রিয়া মুখার্জি, দ্বিতীয় স্থান অধিকার করেন এরিয়া বিশ্বাস, তৃতীয় স্থান অধিকার করেন পুষ্পিতা হালদার এবং পুরুষদের পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করেন সালমান খান, দ্বিতীয় স্থান অধিকার করেন বাবুসোনা মন্ডল, তৃতীয় স্থান অধিকার করেন ফিরোজ সরদার সহ সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
