মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের পার্টি অফিস ভাঙচুর উত্তেজিত গ্রামবাসীদের,উদ্ধার প্রচুর ত্রাণ সমগ্রী

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-

রবিবার রতেই দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর লোকসভার তৃণমূল সাংসদ বাপি হালদারের কৃষ্ণচন্দ্রপুর এর পার্টি অফিস ভাঙচুর করলো কিছু এলাকার মানুষজন। সূত্রের খবর তাদের মধ্যে বেশিরভাগ ছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেখান থেকে কিছু ত্রিপল ও মহিলাদের ব্যবহারের কিছু জিনিস ছিল সেগুলো বের করে দেয় মহিলারাই। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে চ আসে মথুরাপুর থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তেজিত মানুষজনকে এবং প্রবল বিক্ষোভ ঠেকাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মৃদু লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে। এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।এলাকায় উত্তেজনা থাকায় রাতে পুলিশের টহল চলছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা পলাশ রানা । তিনি সংবাদমাধ্যমকে জানান, “কেন্দ্রীয় সরকার থেকে স্বনির্ভর গোষ্ঠীর জন্য এসেছিল ৪০ লক্ষ টাকা, সেই টাকা দিয়ে নাপকিন মেশিন, ঝাঁটা তৈরীর মেশিন ও ছাতু তৈরি মেশিন কিনে দেওয়ার কথা ছিল স্বনির্ভর গোষ্ঠীকে। এরপ দিন স্বনির্ভর গোষ্ঠী মহিলাদেরকে  হতে হচ্ছে ভোগান্তির শিকার।  তাদেরকে না দেওয়ার ফলে, বাধ্য হয়ে আজ ক্ষিপ্ত মহিলারা ও এলাকার কিছু মানুষজন বের করে নিয়ে যায় ওই সমস্ত মেশিন থেকে  আরম্ভ করে  চেয়ার টেবিল’। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে দেখেই কেন্দ্রীয় বাহিনী মৃদু  লাঠিচার্জ করলে কয়েকজন আহত হন হয়েছে বলেও অভিযোগ। যদিও এবিষয় তৃণমূল সাংসদ বাপী হালদার তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

প্রসঙ্গত, শনিবার সোনারপুরে অভিষেক পৌঁছতেই একেবারে হুলুস্থুল  কান্ড। মৃত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাওয়ার পথেই শনিবার বিকেলের দিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রথমে তীব্র চোর চোর স্লোগান। তারপরে  ডিম, জুতো ছোঁড়া হয়।সেই সাথে দেখানো হয় কালো পতাকা। প্রবল  বিক্ষোভে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা কোনক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে হেলমেট পড়িয়ে নিয়ে যায়। সেই সময় ছিড়ে যায় অভিষেকের সাদা জামা।

অন্যদিকে হুগলির চন্ডীতলা থানার সামনে রবিবার তৃণমূল ও বিজেপি কর্মীর সমর্থকদের মধ্যে বচসাকে  কেন্দ্র  চরম উত্তেজনা দেখা দেয়। তৃণমূলের অভিযোগ বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাকর্মীদের গ্রেপ্তার করার প্রতিবাদে এদিন থানায় স্মারক লিপি জমা দিতে যাওয়ার কর্মসূচিকে ঘিরেই এই অশান্তির  পরিস্থিতি  তবে ধস্তাধস্তি সময় মাথা ফাটে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলে দলীয় সূত্রের খবর। বন্দ জানা গিয়েছে, ঘটনার সাথে সাথে তাঁকে প্রাথমিক চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *