রাজ্যের ২জায়গায়, বকখালি-দাঁতনে মিলল রহস্য ড্রোন!

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গের দুই জায়গায় মিলল রহস্যজনক ড্রোন।আর এই দুই ড্রোন নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। একটি ডোম মিলেছে পশ্চিম মেদিনীপুরের চাষের জমিতে। আর অন্যটি মিলেছে দক্ষিণ ২৪ পরগনার। বকখালি সমুদ্র সৈকতে। তবে ড্রোন উদ্ধারের পরই রীতিমত জোর চর্চা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা আগেই হয়েছে। বর্তমানে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। ফলে নির্বাচনীয় উত্তাপ ক্রমশ বাড়ছে বাংলায়। তাই অনেকেই মনে করছেন গোপন নজর দাড়ি জন্যই কি এই ড্রোন ওড়ানো হয়েছে? ইতিমধ্যে দুটি ড্রোনের বিষয় নিয়ে খতিয়ে দেখছে প্রশাসন। আরো জানা গেছে, ড্রোনের পাখায় লেখা শিকরা ড্রোন ।

প্রশাসনের সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, এই ধরনের ড্রোন ভারতীয় নৌ বাহিনী বায়ূ সেনার মহড়ায় ব্যবহার করা হয় প্রশিক্ষণে । বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে এই ড্রোন ব্যবহার করা হয়।

সমুদ্র তটে বিশাল বড় জেট বিমানের আদলে তৈরি ড্রোনকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বকখালিতে। বুধবার দুপুর নাগাদ পর্যটনকেন্দ্র বকখালির পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্রতটে এই ড্রোনটি দেখতে পাওয়া যায়। স্থানীয় মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যাওয়ার পথে হলুদ এবং লাল আকৃতির এই ড্রোনটি দেখতে পান। একেবারে জেট বিমানের মত তৈরি হওয়া এই ড্রোনের ভেতরে বিভিন্ন ধরনের তার যুক্ত যন্ত্রাংশ দেখা যায় আর তা থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর চাউর হতেই পশ্চিম অমরাবতী গ্রামের কারগিল সমুদ্র সৈকতে এই ড্রোনটি দেখার জন্য ভিড় জমায়  স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয় মানুষদের সহযোগিতায় পুলিশ,  জেট বিমান আকৃতির ওই ড্রোনটিকে উদ্ধার করে।
তবে পর্যটন কেন্দ্র বকখালীর মত জায়গায় কিভাবে এই ড্রোন এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওই ড্রোনটি উদ্ধার ঘেরে এলাকায় চাপা আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান ,এর আগে এই এলাকায় এরকম কোন বস্তু দেখা যায়নি। এ বিষয়ে সাগরের এসডিপি ও সুমন কান্তি ঘোষ সংবাদমাধ্যমকে জানান, ড্রোনটি ভারতীয় সেনাবাহিনীর প্র্যাকটিস ড্রোন। ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ সমুদ্র সৈকত থেকে সেটিকে উদ্ধার করেছে। জানানো হয়েছে সেনাবাহিনীকে।এ বিষয় নিয়ে  আতঙ্কের কিছু নেই।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *