
বাংলার চাণক্য নিউজ ডেস্ক :- পশ্চিমবঙ্গে ২০২৬ এর বিধানসভা ভোটের আগে ইস্তেহার প্রকাশ করে তাতে দশ প্রতিজ্ঞা জনতার উদ্দেশ্যে রাখল তৃণমূল কংগ্রেস । এদিন দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফের ১০টি প্রতিশ্রুতি প্রকাশ করার পাশাপাশি কেন্দ্রকে তোপ দিয়ে তিনি অভিযোগের সুর চড়িয়ে বলেছেন, ‘অঘোষিত নয় এখানে ঘোষিত রাষ্ট্রপতি শাসন। লজ্জা, এর মধ্যে ভোট করাচ্ছে বাংলায় । তিনি চেনা মেজাজে বলেন,’এত ভয় কিসের। বাংলা রাজ্যটা থাক সেটাই চায় না বিজেপি। তাই ভোটের পর আসন পুন র্বিন্যাস চাইছে’। এদিন তৃণমূল সামনে আনলো তাদের নির্বাচনী ইশতেহার। আর তার মধ্যেই নজর কেড়েছে দুয়ারে চিকিৎসার প্রতিশ্রুতি।
ঠিক কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়,চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক–
দুয়ারে চিকিৎসা – মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, এবার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে কাজ করেছি তা চলবে। আমার পাড়া আমার সমাধানে বুথে-বুথে ৮ হাজার কোটি টাকা দিয়েছি।
শিক্ষা বিষয়ে- তিনি বললেন,বাংলার শিক্ষায়তন কে টার্গেট করছি। বাজেটে পাস হয়েছে। মন্ত্রিসভায় পাস করেছি। কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই- লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে। শিক্ষক নিয়োগ করতে চাই। বিপক্ষেরা কোর্টে কেস করে দেয়। তাতে ভাগ্য ঝুলে রইল শিকেয়, বোঝে না ,মানুষ কষ্ট পায়।
কৃষির বিষয়ে – কৃষি ও চাষবাদ বিষয়ের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালের ইলিশ নিয়ে রিসার্চ সেন্টার গড়ে তোলার পর ‘এখন বাংলা ইলিশে ভাসে’। এছাড়া আলুর বীমা বিষয়ে সরকারের উদ্যোগের কথা প্রসঙ্গে তিনি বলেন, আগেরবার ৫৪ লক্ষ মেট্রিক টন সংগ্রহ করে নিয়েছি। এবারও হচ্ছে। হবে সময় লাগে। আলু ও সংগ্রহ করতে শুরু করেছি। কেউ বাইরে বিক্রি করতে চাইলেও আপত্তি নেই। এখন ডিম ৯০% আমরা উৎপাদন করি। পেঁয়াজ আগে বাইরে থেকে আসতো।এখন আমরা উৎপাদন করি। এক্ষেত্রে তিনি বাজেটে কৃষি এবং কৃষকের হাসি’র প্রসঙ্গে বক্তব্য রাখেন ।
প্রকল্প- এদিনএকাধিক প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেউচা- পাঁচামি থেকে সিমেন্টের হাব, চামড়ার হাব, বিদ্যুতের হাব হয়েছে। এখন ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকে। দেউচা -পাঁচামি হলে আগামী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না। দাম কমবে।
পরিসংখ্যান তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আবাস যোজনা এক কোটি ২০লক্ষ বাড়ি করা হয়েছে। ২ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছতো। এখন সেই সংখ্যা এক কোটি হয়েছে। প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা, যুবশ্রী, মেধাশ্রী প্রকল্পের খাতে তাঁর সরকারের কর্মকাণ্ড ঘিরেও ইতিবাচক বার্তা দেন তিনি।
রাজ্যের প্রবীন মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দিতে গিয়ে তিনি বলেন, তাঁর দল প্রবীনদের জন্য যত্নে দিকটিও ভাবছে। অনেক সময় প্রবীনদের সন্তানরা দূরে চলে যাওয়ার ফলে প্রবীনদের দেখভালের দিকটিতে নজর রাখবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রবীনদের যত্ন অনেক সময় তাঁদের সন্তানরা বাইরে চলে যান তাঁদের ক্ষেত্রে কেউ দেখার থাকে না তাই, প্রবীনদের পাশে যত্নের আশ্বাসে। এটাও আমাদের অঙ্গীকার।
নতুনব্লক,ডিভিশন-জেলা- এছাড়াও নতুন ব্লক ডিভিশন জেলা তৈরির প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে সাতটি নতুন জেলা করেছি। আরও ব্লক, ডিভিশন, জেলা হবে বলেও তিনি জানান। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, সাতটি নতুন জেলা করছি, আগামী দিনে ও করব। তিনি প্রতি ব্লকে দুয়ারে মেডিকেল ক্যাম্প হবে ও বলে তিনি জানান।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
