ডায়মণ্ডহারবার লালপোল সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য

তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডায়মন্ড হারবার পৌর এলাকার ক্রিক খালের উপর লালপোল সেতু আজ ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১৩ কোটি টাকা ব্যয় এই সেতুটি তৈরি নির্মান হয়েছে। ডায়মণ্ডহারবারের সাধারণ মানুষের  দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগে রাজ্যের পুর্ত দপ্তর এই সেতুটি নির্মান করেছে।এর ফলে ডায়মন্ড হারবার শহরে যান চলাচল অনেকটাই  যানজট মুক্ত হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা ।


এদিন বীরভূমের ইলামবাজারে এক প্রশাসনিক সভায়  রাজ্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে ডায়মন্ড হারবার ক্রিক খালের উপর লালপোল সেতুর উদ্বোধন করেন।পাশাপাশি  ডায়মণ্ডহারবার লালপোলেও ভার্চুয়ালি মঞ্চ করা হয়েছিল, এখানে উপস্থিত ছিলেন,দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা,ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ,ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী, ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার( জোনাল) মিথুন কুমার  দে,ডায়মন্ড হারবার পৌরসভা চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস , ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,ডা:হারবার ২নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ,ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামিম আহমেদ, জেলা পরিষদের সদস্যা মন মোহিনী বিশ্বাস,সমাজসেবী অরুময় গায়েন প্রমূখ ।

এবিষয়, দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা বলেন, এখানে১০০বছরের পুরানো লালপোল ব্রিজ ছিল,সেটাকে ভেঙে নতুন ব্রিজ তৈরী করা হয়েছে।পূর্ত দপ্তর এই সেতু নির্মাণ করেছে।খরচ হয়েছে ১৩ কোটি টাকা। এই সেতু লম্বা ৮০ মিটার এবং ফুট ব্রিজ নিয়ে চওড়ায় সাড়ে ১৫ মিটার ।মাননীয়া মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন এই লালপোল সেতু। আজ থেকেই চালু হল এই সেতু।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *