পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।আজ ৯ই মে শনিবার পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এদিন গেরুয়া পোশাকে শপথ নেবার সময় বিগ্রেডে উপস্থিত জনতার উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ভিড়ে ঠাসা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড চত্বর। শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। পাশাপাশি মন্ত্রিসভার সদস্য হিসেবে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনীয়া  নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু শপথ গ্রহণ করেন। সবাই বাংলায় শপথ গ্রহণ  করলেও সাঁওতালি ভাষায় এদিন শপথ গ্রহন করেন বাঁকুড়ার রানীবাদের বিধায়ক ক্ষুদিরাম টুডু।
এদিনের শপথগণ অনুষ্ঠানে  ব্রিগেড ছিল পুরোদস্তুর বাঙালিয়ান। একদিকে কীর্তন, বাউল গান নাচে, রবীন্দ্র সংগীত কোথাও ধামসা মাদলের তাল।সেই সাথে মঞ্চে ছিল বাংলার সংস্কৃতিক ঐতিহ্যে ছাপ ছিল। মঞ্চের এক পাশে রবীন্দ্রনাথের প্রতিকৃত। সেই সাথে মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দির, দেবী দুর্গার ছবি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বহু বিশিষ্ট ব্যক্তি ও ভিভিআইপি অতিথিরাও। মঞ্চে বিশেষ সম্মান জানানো হয় শিলিগুড়ি প্রবীণ ব্যক্তি মাখনলাল সরকারকে। যিনি একসময় শ্যামাপ্রসাদ  মুখোপাধ্যায়ের শেষ যাত্রা সঙ্গে ছিলেন।আরো জানা যায়, দিল্লিতে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য তৎকালীন কংগ্রেস সরকারের আমলে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অনুষ্ঠানে তাঁকে সম্বর্ধনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে  তাঁর পায়ে হাত দিয়েও প্রণাম করে প্রধানমন্ত্রী।  এদিন ডায়মণ্ডহারবার সহ রাজ্যে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা শপথ গ্রহন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের জন্য জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রর্দশন করেন।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *