বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারি

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বহু জল্পনা কল্পনার অবসান। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পথে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী ।নন্দীগ্রামও ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার অর্থাৎ ৯ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। শুক্রবার বিকেলে কোলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মদিতে
তাঁকে নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির নর্মনির্বাচিত বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। বহুক্ষণ চলে এই বৈঠক ।সূত্রের খবর, বৈঠকের শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব  করা হলে উপস্থিত বিধায়করা একযোগে সর্বসম্মতভাবে সেই প্রস্তাবে সমর্থন জানায়। পরই আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন একের পর এক রাজনৈতিক লড়াই এরপর অন্যতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস থেকে  বিজেপির যোগ দেওয়ার পরই থেকেই তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে প্রথম দিন থেকই প্রধান মুখ হয়ে ওঠেন। খুব অল্প সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের যোগ্য আস্থা ভাজন হয়ে ওঠেন। তাঁর নেতৃত্বেই রাজ্য বিজেপির ঘুরে দাঁড়ায়।তাঁর নেতৃত্বে এবারের ২০২৬ সালের নির্বাচনে বিজেপি ঐতিহাসিক ফল করছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের  একাংশ।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *