
প্রতীকী ছবি—–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- উস্তিতে তৃতীয় লিঙ্গের নলিকাটা দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঠিক কারণে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দক্ষিণ ২৪পরগণার উস্তি থানার কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের ত্যালানি গ্রামের কয়েকজন বাসিন্দা সকালবেলা দেখতে পান রাস্তার ধারে জলাভূমিতে একটি দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে উস্তি থানায় খবর দেয় । ঘটনার কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় উস্থি থানার পুলিশ । নলিকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই তৃতীয় লিঙ্গের নাম সোনু হালদার (২৫) ওরফে সোনালী। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের সেকেন্দারপুর এলাকার ধান্যঘাটার তিনি বাসিন্দা ছিলেন।
আরও জানা গিয়েছে,পুলিশ ইতিমধ্যে খুনের মামলা রজু করে তদন্ত শুরু করেছে । মৃতের এলাকার বাসিন্দা এবং পরিচিতদের সঙ্গে কথা বার্তা বলে খুনের ঘটনার রহস্যভেদ করতে চাইছেন অভিজ্ঞ তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT


ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
