ধেয়ে আসছে কালবৈশাখী!হবে বজ্রবিদ্যৎ সহ ঝড়-বৃষ্টি

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক :-  ভ্যাপসা অস্বস্তিকর গরম। আজ কোলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। তবে যদি এই ঝড় বৃষ্টির জেরে কিছুটা হলেও আর্দ্রতা জনিত গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে মানুষের। অভিজ্ঞ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চৈত্র মাসের শেষে এবং পয়লা বৈশাখের দিন যেভাবে গরম পড়েছিল তার জেরে জলীয় বাষ্প ঢুকেছে পরিমণ্ডলে। আর সেখান থেকেই কালবৈশাখী হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে কালবৈশাখি এলে  কিছুটা হলেও তাপ কমবে। যদিও ভ্যাপসা গরম চলবে ।
এখন এক ঝলকে দেখে নেওয়া যাক-কোন কোন জেলায় ঝড়বৃষ্টি আজহবে:- আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় কোলকাতা ,হাওড়া ,হুগলী,  দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঝড় বৃষ্টি হতে পারে। এক্ষেত্রে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় ঝড় বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকবে। ওই সমস্ত জেলাগুলির অনেকাংশই বজ্রবিদ্যুৎ সহ হালকা  থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে।সেক্ষেত্রে আওয়া দপ্তরের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে কোলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি আরও জনানো হয়েছে, এই জেলাগুলির কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *