হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ! মৃত ১ জওয়ান

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জে  বিএসএফের ক্যাম্পের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ।আর তার জেরে  মৃত্যু হল এক জওয়ানের।নাম রাম সিং।
বৃহস্পতিবার সকালে বিএসএফে ৭৭  নম্বর ব্যাটেলিয়ানের একটি ঘরে হঠাৎই আগুন লাগে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা হতে পারে। যদিও নিরাপত্তার ব্যবস্থা কোন ত্রুটি ছিল কিনা সে বিষয়েও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার বাঁকড়া এলাকায় অবস্থিত বিএসএফ ক্যাম্পের পেট্রোল পাম্প সংলগ্ন একটি ঘরে প্রথমে আগুন লাগে সেই সময় ক্যাম্পে বিএসএফের বোডের জ্বালানি – তেল ভরার কাজ চলছিল। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি আরো ভয়ংকর হয়ে ওঠে। কালো ধোঁয়ায় ছেয় আকাশ। আগুন লাগার সময়ের জওয়ান রাম সিং ওই ঘরের ভিতরে আটকে পড়েন। সব কর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই ছিল তা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বহুক্ষণ চেষ্টার পর আংশিক নিয়ন্ত্রণে এনে তাঁকে উদ্ধার করা হয়। ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দমকল, পুলিশ এবং বিএসএফ কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং কোন গাফিলতি ছিল কিনা সে বিষয়গুলো ক্ষতি দেখা হচ্ছে।  

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *