
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শারদীয়া দুর্গোৎসবের আগমনীর বার্তা সামনে রেখে প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্তের ছোটদের মুখে হাসি ফোটাতে বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থর পক্ষ থেকে নতুন পোশাক বিতরণের মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে ।তখন পুজো উপলক্ষে পিছিয়ে পড়া ও দুস্থ শিশুদের উৎসব আনন্দে সামিল করতে ডায়মণ্ডহারবার মহকুমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে খুদে পড়ুয়াদের নতুন পোশাক বিতরনের কর্মসূচি নেওয়া হয়। তবে পুজোর ছুটির আগে আগমনী উৎসবে সামিল হয়ে দেবী দূর্গার আবাহন জানাতে নৃত্য, আবৃতির পাশাপাশি‘বাজলো তোমার আলোর বেণু’ পরিবেশিত হয়।সেই সঙ্গে দুপুরে দেদার খাবারের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
এ ধরনের উদ্যোগ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তিলক নস্কর জানান , আজ ১৩ অক্টোবর ২০২৬, ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ ও উৎসাহের সঙ্গে আগমনী উৎসব উদ্যাপিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য, সংগীত ও আবৃত্তির মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে ৭২ জন দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। পাশাপাশি, ৩৭২ জন ছাত্রছাত্রী এবং উপস্থিত অভিভাবক-অভিভাবিকাকে ফ্রাইড রাইস, চিকেন কষা ও চাটনি খাওয়ানো হয়। এই উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দমুখর হয়ে ওঠে এবং সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়’।

ADVT

ADVT


ADVT

