
সংগৃহীত ফাইল ছবি-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বারইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার গাড়ির উপর এক দল দুস্কৃতী হামলা ও তাঁকে মারধরের অভিযোগ । শনিবার সন্ধ্যায় জয়নগরের ঢোসা এলাকার মনসাতলা ও গোয়ালবেড়িয়া হাটে পরপর দুবার হামলার ঘটনা হয়েছে বলে অভিযোগ।
বিভাগ সরদারের অভিযোগ প্রথমে মনসাতলায় তার গাড়ির আটকে ইট দিয়ে সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। এরপর গোয়ালবেড়িয়া হাটের গাড়ির উপর হামলা চালানো হয়।। গাড়ির কাঁচ ভাঙচুরে সঙ্গে সঙ্গে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বিধায়কের চোখে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি তাঁর নিরাপত্তারক্ষী ,গাড়ি চালকে হেনস্তার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ,শনিবার নিজের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন বারুইপুরে পূর্বের তৃণমূল বিধায়ক। সেখানে কাজ মিটিয়ে বাড়ি ফেরার সময় জয়নগর থানার মনসাতলা এলাকায় প্রথমবার তাঁর গাড়ি আটকায়ে বেশ কয়েকজন দুষ্কৃতী। বিধায়ককে গাড়ি থেকে নেমে আসার জন্য চাপ দেওয়া হয় সেই সঙ্গে তাকে দেখে নেওয়া বড় হুমকি দেওয়া হতে থাকে বল দাবি।এরপরই হঠাৎ ইট নিয়ে তাঁর গাড়ির উপরে চড়াও হয় হামলাকারীরা ।কোন রকমে সেখান থেকে বেরিয়ে এলো গৌড়বেড়িয়া হাট এলাকায় পৌঁছতে আবারও রাস্তা উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ বিভাগ সরদার কে অশাব্য ভাষায় গালিগালাজ, ইট ও লাঠি দিয়ে বেধড়ক মারধোর শুরু করে বলে অভিযোগ। লাঠি ও ইটের আঘাত করা হয় বলে দাবি। পাশাপাশি তাঁকে অশাব্য ভাষায় গালিগালাজ করে হামলা চালানোর অভিযোগ। এই ঘটনায় বিধায়ক বিভাস সর্দারের বাঁ চোখে গভীর চোট লেগেছে। তার দাবি আঘাত অত্যন্ত গুরুতর। হামলায় আহত হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ি চালক। পরে পুলিশকে খবর দিলে ঢোসা ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।এরপর বিধায়ক নিজেই জয়নগর থানায় গিয়ে সমস্ত ঘটনার বিস্তারিত লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।

ADVT

ADVT


ADVT

