
প্রতীকী ছবি——
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সাপে কাটা রোগীকে নিয়ে বহুক্ষণ ধরে চলল ওঝার তুকতাক কেরামতি। শেষে বেগতিক দেখে হাল ছেড়ে দিলো ওঝা। যে সময় হাসপাতালে চিকিৎসার প্রয়োজন ছিল ওই রোগীর , সেই সময়টা নষ্ট হয়েছে। পরে হাসপাতালে নিয়ে গেলে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ওই ব্যাক্তি। মৃত ওই ব্যক্তির নাম দীপঙ্কর দাস (৩০)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা কুলতলির বাসিন্দা দীপঙ্কর দাস পেশায় একজন কৃষক। তিনি এদিন দুপুর বেলার দিকে নিজের ধান খেতে কাজ করছিলেন। হঠাৎ পাশের ঝোঁপের মধ্যে দিয়ে লুকিয়ে থাকা বিষধর কেউটে সাপ তাঁকে ছোবল মারে। তখনই প্রচন্ড যন্ত্রনা শুরু হয়। তিনি চিৎকার শুরু করলে স্থানীয় কয়েকজন তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে না নিয়ে গিয়ে পার্শ্ববর্তী এক গুণধর ওঝার কাছে দীপঙ্করকে নিয়ে হাজির করেন। বহুক্ষণ ধরে ওঝার নানা ধরনের তুকতাক কেরামতি। এদিকে রোগী ক্রমশ ঝিমিয়ে পড়েছে দেখে হাল ছেড়ে দেয় ওঝা। পরে সর্প দংশনে আক্রান্তের পরিবারের লোকজন স্থানীয় কুলতলি জামতলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে AVS ইঞ্জেকশান দেওয়া হয়। পরে ওই রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্যানিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।পরে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
