কুলপিতে টোটো-লরি মুখোমুখি সংঘর্ষ ! মৃত ১ আহত ৩

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- যাত্রীবাহী টোটো–লরি মুখোমুখি সংঘর্ষের ঘটনায়  টোটো চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন টোটোর যাত্রী। ঘটনাটি ঘটেছে কুলপি থানায় এলাকার শ্রীনগরের ১১৭ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনা জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে দ্রুত যানচলাচল স্বাভাবিক হয়।মৃত টোটো চালকের নাম হরেন মণ্ডল(৬৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে একই পরিবারের চারজন সদস্য টোটো চেপে  ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় উল্টো দিক দিয়ে ডায়মন্ড হারবার গামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারলে,টোটোটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।এই ঘটনায় আহত হন তিনজন টোটো যাত্রী এবং গুরুতর আহত হন চালক হরেন মন্ডল।  দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে আহতদের উদ্ধার করে  স্থানীয় কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আহত হরেন মন্ডলকে  মৃত বলে ঘোষণা করেন। বাকী আহতদের চিকিৎসা চলছে।এই মর্মান্তিক দুর্ঘটনায় খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।ঘাতক লরিটি ও তার চালককে আটক করেছে কুলপি থানার পুলিশ।

  ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *