
তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- স্ত্রীর অনুপস্থিতির সুযোগে ফাঁকা বাড়িতেই নিজের নাবালিকা কন্যাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই ন্যাকজনক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার দেউলার নাজরা গ্রামে। ঘটনার খবর চাউর হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

পরিবার ও তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর অনুপস্থিতির সুযোগে দিনের পর দিন নিজের কন্যাকে ধর্ষণ করে তাঁর স্বামী। বৃহস্পতিবার বাড়িতে ফিরে ঘরের অন্ধকার কোনায় বসে মেয়েকে ফুপিয়ে কাঁদতে দেখে মা’র মনে সন্দেহ জাগে। এরপর বেশ কয়েকবার জোরাজুরির পর বাবার কুকীর্তির কথা মাকে বিস্তারিত খুলে বলে নাবালিকা ।কালবিলম্ব দেরি না করে মেয়েকে সঙ্গে নিয়ে সরাসরি উস্তি থানায় নিজের স্বামীর নামে লিখিত অভিযোগ জানান স্ত্রী।পুলিশ অভিযোগ পেয়েই দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি ওই নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে ডায়মণ্ডহারবার মহিলা থানার সহযোগিতায় ডায়মণ্ডহাবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।এই ঘটনার তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন টানা প্রায় দুবছর ধরে ১৩-১৪বছরে ওই মেয়েটিকে ধর্ষণ করে তার বাবা।সেই সাথে অভিজ্ঞ তদন্তকারীরা জেরায় জানতে পারেন, মেয়ের মুখ বন্ধ করতে হুমকিও দেওয়া হয়েছিল।এলাকাবাসীর সঙ্গে স্ত্রীও চাইছেন স্বামীর কড়াশাস্তি হোক।
এবিষয় ডায়মণ্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(জোনাল)মিতুন কুমার দে বলেন,প্রায় ২বছর ধরে বাড়ি যখন ফাঁকা পেয়েছে সেই সময় পেশায় দর্জি বাবা আশাদুল শেখ তাঁর ১৩বছরের একমাত্র মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছে।এই খবরটা যখন পৌঁছায় ডায়মণ্ডহারবার মহিলা থানা কাছে সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে অভিযোগকারীনি মা মেয়েকে আশ্বস্ত করা হয় । তারপর দ্রুত ওই নরাধমটাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তকে ৫দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
