নামখানায় তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার ! তদন্ত শুরু করল পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নামখানার  ফ্রেজারগঞ্জে তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে ডিজেল ও সুপারি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নামখানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশি চালিয়ে তৃণমূল নেতা নজরুল ইসলামের বাড়ি থেকে প্রায় ৪০ ব্যারেল ডিজেল এবং কয়েক বস্তা সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে।শুরুহয়েছে তদন্ত।
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় পরে ১১৭ নম্বর জাতীয় সড়কের অবরোধ করেন তারা। বিক্ষোভের জেরে কয়েক ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অবরোধ তুলে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার  বিকেলের দিকে নজরুল ইসলাম বাড়িতে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণে ডিজেল উদ্ধার হয় এত পরিমাণ ডিজেল কেন এবং কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল তা সঠিক উত্তর পাওয়া যায়নি। সেই সাথে কয়েক বস্তা সুপারি উদ্ধার করা হয়। ঘটনা পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক ছিল বলে জানা গিয়েছে। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে

 এদিকে নজরুল ইসলামের খোঁজ না মিললেও তাঁর দাদা আনারুল মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সেই সঙ্গে ফেজারগঞ্জ এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানাকে আটক করা হয়েছে।অভিযোগ পুলিশের অভিযানের সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ জানা। অভিযোগ উদ্ধার হওয়া সামগ্রিক অন্যত্র সরানোর উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন পুলিশ যাওয়ার পর।ওই বাড়ি থেকে আর বেরোতে পারিনি,ওই বাড়ির শৌচালয়ে লুকিয়ে পড়েন বলে অভিযোগ। পরে পুলিশ  সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক জোট চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে তৃণমূলের পক্ষ থেকে এ বিষয়ে কিছু  জানায় নি ।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *