দক্ষিণ ২৪পরগনা ও মুর্শিদাবাদ বাদে বাকি সব জেলায় ১০০দিনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে- বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যের দুটি জেলা ছাড়া বাকি সব জেলায় শুরু হতে চলেছে ১০০ দিনের কাজ।জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ  এই দুটি জেলা বাদে, বাকি সব জেলায় ১০০ দিনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। ভিবি রামজি প্রকল্প দ্রুত ও কার্যকর করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্র্রসঙ্গত, রাজ্যের ৩৪ টি দপ্তরের সচিবদের নিয়ে সোমবার নবান্নের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই তিনি এই বার্তা দিয়েছেন।
উল্লেখ্য,দক্ষিণ ২৪ পরগনা ও মুশিদাবাদ এই দুটি  জেলায় তৃণমূল সরকারের আমলে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ করেছিল ১০০ দিনের কাজ নিয়ে। আর ওই  অভিযোগগুলি খতিয়ে দেখার কাজ চলায় আপাতত দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ ছাড়া এই ১০০ দিনের  কাজ প্রকল্প আপাতত বন্ধ থাকছে। সেক্ষেত্রে রাজ্যের বাকি সমস্ত জেলায় এই কাজ শুরু হয়ে যাবে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, ঘাটাল মাস্টার প্ল্যান সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। রিপোর্টে আরও দাবি করা হচ্ছে, বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র ও রাজ্যের যৌথ সহযোগিতায় রূপায়িত হয়ে হতে পারে। সেক্ষেত্রে প্রকল্পের ৫০ শতাংশ টাকা রাজ্য দেবে বাকি ৫০ শতাংশ টাকা কেন্দ্র দেবে। এমন  প্রকল্পের ভাবনা রয়েছে বলে খবর। পাশাপাশি আগামী ৬ই জুন রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গেছে,  দপ্তর গুলির নিয়োগ-নীতি পরিবর্তন সম্পর্কে আলোচনা সেখানে হতে পারে বলে সূত্রের খবর। সেই সাথে সোমবার বৈঠকে স্বাস্থ্য বিষয়ক আলোচনা হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে  দ্রুত সিদ্ধান্ত গ্রহনের উপর জোর দিয়েছেন।এছাড়াও জানা গিয়েছে, আগামী ১১ ই জুন দিল্লিতে অনুষ্ঠিত হয়ে চলেছে হাইভোল্টেজ বৈঠক। সেই বৈঠকে রাজ্যের তরফে অংশ নিয়েও জোর প্রস্তুতি চলছে। রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী প্রথম বার এই নীতি আয়োগ এর বৈঠকে যোগ দিতে চলেছেন।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *