
তোতন দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পুকুর পাড়ে বসেছিল মদের আসর।মদ পানের সময় হঠাৎই অসুস্থ হয়ে পরেন দুজন প্রৌঢ়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। তাদের দুজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার বারদ্রোন গ্রামে। মৃত ব্যক্তিরা হলেন ঠাকুর দাস কামার এবং সাধন নস্কর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিরবার দুপুরের দিকে পুকুর পাড়ে বসে মদ পান করছিলেন ঠাকুর দাস কামার ও সাধন নস্কর।সম্পর্কে বেয়াই দুজন । দুই-একটা মদের পেগ(peg)পান করার পর হঠাৎই দুজনে একসঙ্গেই অসুস্থ হয়ে পড়েন ।স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায়।তবে ঠিক কি কারণে ২জনের মৃত্যু হয়েছে সে বিষয় যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।ঘটনার খবর চাউর হতেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়
এবিষয় ডায়মণ্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে সংবাদমাধ্যমকে জানান,ডায়মন্ডহারবারের বারদ্রোন এলাকা থেকে দুই জন ৬০ ঊর্ধ্ব ব্যক্তি অসুস্থবোধ করায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।মৃত দুই ব্যক্তি সম্পর্কে বিয়াই।তাদের নাম ঠাকুর দাস কামার এবং সাধন নস্কর ।যেটুকু প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, ওখানে পোল্ট্রি ফার্ম ছিল ।সেখানে কিছু কীটনাশক ব্যবহার করা হত বিভিন্ন কাজে।সম্ভবত ফরম্যালিন জাতীয় কোন কীটনাশক ।যেটা মদের বোতলের মধ্যে ছিল।ভুল করে সেটাকেই নেশার দ্রব্য ভেবে তা সেবন করেন।ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বেশকিছু জিনিস উদ্ধার করা হয়েছে।পাশাপাশি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে।ঘটনার তদন্ত চলছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
