স্ত্রীর প্রেমিকাকে মুণ্ডচ্ছেদ করে খুন, ডায়মণ্ডহারবারে স্বামী সহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

রাজ্য

প্রতীকী ছবি–

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রীর  প্রেমিকাকে খুন। ডায়মন্ড হারবারের স্বামী সহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড।
এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মাথা থেকে ধর আলাদা করে খুন। মৃতের প্রেমিকা স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ড হারবারের অতিরিক্ত সেশান জাজ ফাস্ট ট্র্যাক( তৃতীয়) আদালত। গত চার বছর আগে খুনের ঘটনাটি ঘটে। জানা গেছে স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রী প্রেমিকাকে খুনের পরিকল্পনা করে ওই ব্যক্তি। এই খুনের ঘটনায় আরো দুজন জড়িত ছিল।
গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ২৪পরগণার মথুরাপুর থানা সুবুদ্ধিপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মুণ্ডহীন দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, তাঁর নাম হাবিবুল্লাহ পাইক। তাঁর দেহ সনাক্ত করে তাঁর পরিবারের লোকজন। কাছের একটি পুকুর থেকে উদ্ধার হয় মৃত ব্যক্তির মুণ্ড। পুলিশ তদন্ত নেমে জানতে পারে, আজগর লস্কর, আজহার লস্কর ও রবিউল সরদার কে গ্রেফতার করে। আরো জানা গেছে, আজগরের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল হাবিবুল্লাহ পাইকের। তার জেরেই এই খুনের ঘটনা হয় বলে পুলিশের তদন্তে উঠে আসে। এরপরে পুলিশ তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলা করে। তৎকালীন তদন্তকারী অফিসার প্রসেনজিৎ জানা ও বর্তমান তদন্তকারী আধিকারিক অভিষেক চক্রবর্তী এই মামলার ২৪ জন সাক্ষীর বয়ান ও অন্যান্য তথ্য প্রমান আদালতে হাজির করেন। এই মামলার সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, ‘সমস্ত সাক্ষীর বয়ান ও যাবতীয় তথ্য প্রমানের ভিত্তিতে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। সমস্ত সাক্ষীর বয়ান ও যাবতীয় তথ্য প্রমাণের ভিত্তিতে তিন অভিযুক্তকে দোষী সাবিত্রী করে আদালত এদিন ৩০২ ধারায় তিনজনেরই যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় আরো দু’বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।  

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *