
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভ্রমন প্রিয় বাঙালিদের জন্য সু খবর ।এবার থেকে দীঘায় গিয়ে পর্যটকদের অতিরিক্ত চাঁদা বাবদ আর টাকা দিতে হবে না, ঘোষণা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার দীঘায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১লা জুলাই থেকে সেই চাঁদার নিয়ম তুলে দেওয়া হচ্ছে। পর্যটকদের এখন দীঘায় গিয়ে চাঁদাবাবদ যে দশ টাকা করে দিতে হয় সেটা দিতে হবে না।
কেন এই সিদ্ধান্তের কারণ তার ব্যাখ্যা করে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘দশ টাকা করে যে চাঁদা নিতো বিগত সরকার, তা আগামী ১লা জুলাই থেকে আমি প্রত্যাহার করলাম। দশ টাকা করে হাত পেতে হোটেলের বিলের সঙ্গে। এতে বছরে কত টাকা আসে জানেন। মাত্র ৩০ লাখ টাকা’।
পাশাপাশি এদিন দীঘায় চাঁদা নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতির ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান ,যদি হিসেব করা যায় তাহলে দীঘায় ৬০-৭০ লাখ পর্যটক আসেন। তার মানে ওখানেও ফাঁকি দেওয়া হতো বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। পাশাপাশি তিনি বলেছেন, ‘ যে পর্যটকরা আসছেন, এখানে ধনী ব্যক্তিরা যে আসে না, তা নয়। তারাও আসেন। দীঘা অপরূপ সুন্দর। মান্দারমনি বিচ ততোধিক সুন্দর, শংকরপুর এবং তাজপুর কে সাজানো যেতে পারে। কিন্তু যারা আয়কর জিএসটি দিচ্ছেন তাদের কাছে আবার হাত পেতে ১০ টাকা করে নেওয়া, এটা সরকারের রুচি বিরোধী কাজ বলে আমার মনে হয়। তাই আগামী ১লা জুলাই থেকে পর্যটকদের ১০ টাকা করে ফ্রিতে হবে না। এটা খুবই আপত্তিকর ।এটা আমি ঘোষণা করে যাচ্ছি’।

ADVT





