
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভবানীপুর বিধানসভা কেন্দ্র ভোট গণনা ঘিরে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে এবার দাবি করল দক্ষিণ কোলকাতা জেলা নির্বাচন আধিকারিকএর দপ্তর। সেই সঙ্গে সরকারি রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে একেবারে স্বচ্ছ নিরপেক্ষ এবং নিয়মমাফিক ভাবে সম্পন্ন হয়েছে।
ঘোষিত রিপোর্ট অনুযায়ী ১৫৯ নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ৫/০৫/২০২৬ সাংবাদিক বৈঠকে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ওভিত্তিহীন ।নির্বাচন দপ্তরের দাবি, গণনার সময় সমস্ত নির্ধারিত নিয়ম আইন এবং বিধি কঠোরভাবে মেনে চলা হয়েছে, কোথাও কোন ধরনের গাফিলতি হয়নি। পাশাপাশি গণনা কেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন হচ্ছে তা স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে ।কমিশনের রিপোর্টে বলা হয়েছে, সিসিটিভি কখনো বন্ধ করা হয়নি এবং গোটা প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে নজরদারীর আওতায় ছিল। তৃণমূল প্রার্থী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে ধাক্কাধাক্কির যে অভিযোগ অভিযোগ তোলা হচ্ছে, সে বিষয়কে কল্পনা প্রসূত বলে উল্লেখ করা হয়েছে।
তবে এই রিপোর্টের উ্লেখ করা হয়েছে, এক সময়ে গণনা প্রক্রিয়ার সাময়িকভাবে থামানো হয়েছিল কারণ হিসেবে জানানো হয়েছে, প্রার্থীর পক্ষ থেকে গণনা বন্ধ রাখার দাবি ওঠে। তবে পরে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে তাঁকে অবহিত করে পুনরায় গণনা শুরু করা হয়।
এই নির্বাচনী রিপোর্ট সামনে আসার পরেই এবার বিতর্ক শুরু হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, একদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ অন্যদিকে প্রশাসন পক্ষ থেকে সেই সব অভিযোগ সম্পূর্ণরূপে খারিজ করা হচ্ছে এর ফলে আগামী দিনে রাজনৈতিক চাপানউতর ক্রমশ বাড়বে।

ADVT





