ভোট মিটতেই উত্তপ্ত সুন্দরবনের সন্দেশখালি ! গুলিবিদ্ধ  ন্যাজাট থানার ওসি সহ ৫জন

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কার্যত শান্তিতে মিটেছে ভোট পর্ব। তবে এখনো বাকি আছে দক্ষিণ ২৪ পরগনার  ফলতা বিধানসভাকেন্দ্রের  নির্বাচন । ভোট পর্ব মিটতে না মিটত বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর আসছে। এবার দুই দলের সংঘর্ষে উত্তপ্ত হলো উত্তপ্ত হয়ে উঠলো। সুন্দরবনের সন্দেশখালি । সংর্ঘষ ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি সহ আরও ২জন পুলিশ কর্মী ,২জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,গতকাল রাতে সুন্দরবনের সন্দেশখালি ন্যাজাট থানার রাজ বাড়ি এলাকায় ২ দলের মধ্যে সংঘর্ষের খবর পায় তারা। একটি বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছিল খবর পেয়ে ওসি পুলিশ   বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে। দুষ্কৃতীরা তাদের উপরে গুলি চালাতে শুরু করে। একটি বাড়ির ভেতর থেকে গুলি চালানো হয় । ন্যাজাট থানার ওসি ভরত পোষণ পুরকাইয়েতের পায়ে গুলি লাগে।  একজন মহিলা কনস্টেবল সহ দুই পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। গুলি লাগে ২জন  জওয়ানের।
ইতিমধ্যে ন্যাজাট থানার ওসি সহ আহতদের কোলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।। আরো জানা গেছে, পরে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাদেরকে। এদিকে ঘটনার রাত থেকে এলাকার। কার্যত শুনশান । আজ বুধবার সকালে আগ্নেয়াস্ত্র কয়েক রাউন্ড গুলি, তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য ,নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণার সময় থেকে জানিয়েছে ফল ঘোষণার পর হিংসাত্মক পরিস্থিতি রুখতে পশ্চিমবঙ্গে মোতায়ন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেইমত কেন্দ্রীয় বাহিনী  রাজ্যে রয়েছে। অথচ তারই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষ ভাংচুরের খবর ইতিমধ্যে আসছে। এক্ষেত্রে বিজেপির রাজ্য নেতৃত্ব বারবার করে জানিয়ে দিয়েছেন, কোথাও ভাঙচুর বা অন্য দলের পার্টি অফিস দখল বরদাস্ত করা হবে না। ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার – উস্কানি দাতা ও ভাঙচুর কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *