তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ,ধ্বংসস্তূপের নিচে চাপা একাধিক শ্রমিক ! উদ্ধারে সেনা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  ধ্বংসস্তূপের নিচ থেকে শোনা যাচ্ছে বাঁচানোর কাতর আকুতি ,তারাতলার ব্রেস ব্রীজ সংলগ্ন নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বড়সড়ো দুর্ঘটনা ।বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ছাদ ঢালাই এর সময়ে হঠাতেই হুরমুড়িয়া ভেঙে পড়ে ছাদ। আর তার জেরেই ভিতরে আটকে পড়েন একাধিক শ্রমিক। ধ্বংসস্তূপের  নিচ থেকে ১৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও কতজন আটকে রয়েছে তা এখনো স্পষ্ট নয়। কতজন আহত হয়েছে তাও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর কমপক্ষে ৫জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনা, এনডিআরএফ,ডিডাস্টার গ্রুপের সদস্যরা।

 বিপর্যয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল, কোলকাতা পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী পরবর্তীকালে উদ্ধার কাজে যোগ দেয় ভারতীয় সেনা  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটারের সাহায্যে লোহার বড়বড় বিম কেটে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজের চেষ্টা করা হচ্ছে ড্রিলিং করে। তৈরি করা হয়েছে ভ্যাটিক্যাল রাস্তা। ক্রেনের সাহায্যে  ভেঙ্গে পড়া অংশ সরিয়ে দ্রুত আহতদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। আহতদের  উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 এদিন ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ,পুরও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, কোলকাতার পুর প্রশাসক স্মিতা পান্ডে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *