
তপন কুমার দাস(মগরাহাট)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই অপরাধমূলক কাজ আটকাতে রাজ্যের জিরো টলারেন্স নীতির কথা বলেছিলেন। তারপর থেকেই রাজ্যের জেলায় জেলায় শুরু হয় অভিযান।আর এর মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার মগরাহাটে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২২ কেজি গাজা উদ্ধার করে বড় সাফল্য পেল মগরাহাট থানার পুলিশ। ঘটনায় গ্রেপ্তার ২
গোপনসূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাট থানার পুলিশের বিশেষ টিম অভিযানে চালায় মগরাহাট ২ নম্বর ব্লকের যুগদিয়া অঞ্চলে। সেখান থেকে প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।
জানা গেছে গত কাল গভীর রাতে সি.আই. শাহাবুদ্দিন মণ্ডল ও মগরাহাট থানার ওসি সজল কুমার রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে অভিযান চালায় তদন্তে ছিলেন সাব-ইন্সপেক্টর সৈকত রায়। রাতের অন্ধকারে জলনিকাশি খাল ও মাঠঘাট পেরিয়ে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তায় প্যাকেটবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক ইতিমধ্যে থানায় নিয়ে আসা হয়েছে।
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মগরাহাটের যুগদিয়ার বাসিন্দা সাহিদুল রহমান মোল্লা (রিন্টু) এবং ফরিদুল পিয়াদা-কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এবিষয় ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার চন্দ্রশেখর বর্ধন জানান, “মাদক পাচার রুখতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাবে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে”।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে অভিজ্ঞ তদন্তকারীরা জানতে চেষ্টা করছে কোথা থেকে এই বিপুল পরিমান গাঁজা নিয়ে এসেছে।কোথায় কোথায় সাপ্লাই করা হত।এই কারবারে আর কারা যুক্ত রয়েছে।মাদক চক্রের মূল মাথা ও অন্যান্য যোগসূত্র ধরতে আরও জিজ্ঞাসাদ করে নেটওয়ার্কের সন্ধান পেতে চাইছে অভিজ্ঞ তদন্তকারীরা।






