ক্রমশ শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’! কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে,জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস হুবুহু মিলতে চলেছে। পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগিয়ে আছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। বঙ্গোপসাগরে এই মুহূর্তে সক্রিয় নিম্ন চাপটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। অর্ণবের গতিবিধি নিয়ে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, নিম্নচাপটির প্রভাব পড়তে শুরু করেছে কোলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। আজ মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর সকাল থেকেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলছে কোলকাতা সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ।ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র প্রভাবে আগামী কয়েক দিন কেমন থাকতে পারে আবহাওয়া? তার পুঙ্খানুপুঙ্খ আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানাচ্ছে,২১শে সেপ্টেম্বর এই নিম্নচাপটি উত্তর -পশ্চিম  বঙ্গোপসাগরে  উপর অবস্থান করছিল। এর অবস্থান ছিল প্রায় ১৭.৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি। অর্থাৎ উড়িষ্যার পুরী থেকে প্রায় ৩১০ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছিল সিস্টেমটি। ২২শে সেপ্টেম্বর আজ তা গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এবং আগামীকাল ২৩শে সেপ্টেম্বর বুধবার রাতে বা পরের দিন উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের মাঝামাঝি এলাকার স্থলভাগে আছড়ে পড়তে পারে নিম্নচাপটি ।
অভিজ্ঞ আবহাওয়াবিদরা মনে করছেন, বিশাখাপত্তনম ও গোপালপুরের মাঝামাঝি। উপকূল দিয়ে স্থলভাগের নিম্নচাপটি প্রভাব দেখাতে পারে তবে। একেবারে সরাসরি না হলেও এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়।
এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ২২শে সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ আজ দিনভর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টি হবে ২৩শে সেপ্টেম্বর বুধবার। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বৃষ্টি হবে। পাশাপাশি কোলকাতাতেও নিম্নচাপের জেরে বৃষ্টি হবে।

 

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *