
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্য নেতৃত্বকে কার্যত উপেক্ষা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠল বিজেপির দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভানেত্রী সোমা ঘোষের বিরুদ্ধে। তাঁর এই অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। পাশাপাশি ৭দিনের সময়সীমা বেঁধে দিয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ৯ই সেপ্টেম্বর রাজ্য বিজেপি শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে সোমা ঘোষ কে পাঠানো হয়েছে চিঠি আর তাতেই বলা হয়েছে, তিনি রাজ্য নেতৃত্বে উপেক্ষা করে এমন একটি সংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন যা অত্যন্ত লজ্জাজনক এবং দলীয় সংবিধান বিরোধী। তাঁর এই আচরণের ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরও জানানো হয়েছে পশ্চিমবঙ্গের বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় চিঠিতে সোমা ঘোষ কে প্রশ্ন করা হয়েছে তাঁর এই আচরণ ও কার্যকলাপের জন্য কেন তাঁকে দলের পদ থেকে বরখাস্ত করা হবে না।






