আই আই টিতে এবার ডাক্তারির এমডি, দেশে প্রথম পথ দেখাবে খড়গপুর

রাজ্য শিক্ষা স্বাস্থ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দেশের উচ্চশিক্ষা এবং চিকিৎসা বিজ্ঞান দুনিয়ায় এক নতুন পদক্ষেপ আইআইটি খড়গপুর। ভারতে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি হিসেবে ন্যাশনাল মেডিকেল কমিশন অনুমোদিত স্নাতকোত্তর মেডিকেল ডিগ্রী বা এমডি কোর্স এবার চালু করতে চলেছে আই আই টি খড়গপুর। জানা গেছে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ডক্টর বি সি রায় মার্টিন স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টারে প্রথম ব্যাচের এমডি পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। চিকিৎসাশাস্ত্রের সঙ্গে ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়ো মেডিকেল সাইন্স এবং গবেষণার বন্ধন ঘটাতে এই ঐতিহাসিক দৃঢ় পদক্ষেপ।
জানা গেছে ,মোট  ছয়টি বিভাগের মোট ১২টি আসন। প্রথম শিক্ষাবর্ষে ৬টি বিভাগের স্নাতকোত্তর মেডিকেল কোর্স চালু করা হচ্ছে। প্রতিটি বিভাগে দুইটি করে মোট ১২ টি আসনে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। এই কোর্সগুলি হল- এমডি জেনারেল মেডিসিন ২টি আসন। এম ডি রেডিওলজি বিভাগে ২টি আসন। এমডি ফিজিওলজি ২টি আসন। এমডি প্যাথলজি ২টি আসন।এমডি কমিউনিটি মেডিসিন বিভাগে ২টি আসন এছাড়াও বায়োকেমিস্ট্রি বিভাগের ২টি আসন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই আসন গুলিতে ভর্তি প্রক্রিয়া  সম্পন্ন হবে নিট- পিজি ২০২৬ অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমে। যোগ্য প্রার্থীরা কাউন্সিলিংয়ের দ্বিতীয় রাউন্ডে এই কোর্সগুলি বেছে নেওয়ার সুযোগ পাবেন। চিকিৎসাশাস্ত্রের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ও এআইএমের মেলবন্ধন ঘটানো পাশাপাশি বর্তমান আধুনিক প্রযুক্তি ছোঁয়ায় চিকিৎসা বিজ্ঞানে আমূল পরিবর্তন আসছে। যেমন রোগ নির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত ইমাজিন, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং চিকিৎসা পরিষেবাকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

 মূলত আইটি খড়্গপুরের লক্ষ্য হলো প্রতিষ্ঠানের নিজস্ব প্রযুক্তি ও গবেষণা পরিকাঠামোর সঙ্গে মেডিকেল শিক্ষাকে সংযুক্ত করা।
ডক্টর বি সি রায় মাল্টিস্পেশালিটি মেডিকেল সেন্টারের মাধ্যমে পড়ুয়ারা এ আই ভিত্তিক ক্লিনিক্যাল ডিসিশন মেকিং,,অ্যাডভান্স মেডিকেল ইমেজিং,,কম্পিউস্টেশনাল প্যাথলজি,,বায়ো মেডিকেল ডিভাইস, মলিকিউলার ডায়গনস্টিকস এবং প্রিসিশন মেডিসিনের মত আধুনিক বিষয়ে হাতে-কলমে কাজের ও গবেষণার সুযোগ পাবেন ।প্রতিষ্ঠানের বায়ো ইঞ্জিনিয়ারিং,মাইকোফলোইডিক্স এবং কম্পিউটেশনাল সাইন্সের গবেষণার ক্ষেত্রে
বিশেষ সহায়ক হবে যার মূল উদ্দেশ্য হলো এমন চিকিৎসা বিজ্ঞানী তৈরি করা, যারা চিকিৎসার পাশাপাশি প্রযুক্তি ও গবেষণাতেও সমানভাবে দক্ষ হবেন।

এবিষয় আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান,”প্রতিষ্ঠান এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে চাইছে, যেখানে উন্নত চিকিৎসা পরিষেবা সঙ্গে ইঞ্জিনিয়ারিং এ আই এবং গবেষণার সংমিশ্রণ ঘটবে। কেবল দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করাই নয় বরং স্বাস্থ্য ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে সক্ষম উদ্ভাবক তৈরি করা”।

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *